somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী দলগুলোকে সামাজিক সমস্যাগুলো নিয়ে আরো বেশি কাজ করতে হবে

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের মানুষ যত্র-তত্র ময়লা ফেলে। সরকারী অফিসগুলোতে ঘুষের দাবী নিয়ে কর্মকর্তারা ছড়ি ঘুরাচ্ছেন। রাস্তা-ঘাটে মানুষ জেব্রা-ক্রসিং আর ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তা পেরুচ্ছেন। রেল-লাইনের পাশের বস্তিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে লক্ষ লক্ষ শিশু বড় হচ্ছে। লেগুনাগুলোতে অপ্রাপ্তবয়স্ক ছেলেরা হেন্ডলম্যান হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রামে-গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু জন্ম দিতে গিয়ে মায়েদের এখনো মৃত্যুর সম্মুখীন হতে হয়। রাস্তায় রাস্তায় ঘুরা হিজড়াদের বেকার সমস্যা নিরসন হচ্ছে না।

এই যখন অবস্থা, বাংলাদেশে ইসলামী শাসনের দাবী তোলা ইসলামী রাজনৈতিক দলগুলো তখন কি করছে? ইসলামী শাসন এলে উপরের সমস্যাগুলো'র যে সমাধান হবে, সেই নিশ্চয়তা জনগণকে দিতে এবং বিশ্বাস করাতে হলে, ইসলামী দলগুলোর যেসব নেতা-কর্মী দেশের শাসন ভার হাতে নিতে চাচ্ছেন, তাঁদেরকে অবশ্যই যোগ্য হতে হবে, জনগণের আরো কাছে আসতে হবে, সমাজের সমস্যাগুলোর সাময়িক সমাধানে এগিয়ে যেতে হবে।

রাসূলুল্লাহ (সাঃ) মক্কায় নিজেকে সমাজের প্রধান ব্যক্তি হিসেবে মেনে নেওয়ার আহবান করার আগে সামাজিক কর্মকান্ডে নিজে নিয়োজিত হয়েছিলেন। সমাজের তরুণদের সামাজিক কর্মকান্ডে জড়িত করেছিলেন। সমাজের বিবাদে জড়িয়ে পড়া গোষ্ঠীগুলোর মাঝে শান্তি নিয়ে আসার চেষ্টায় নিয়োজিত ছিলেন।

এখনকার ইসলামী দলগুলো মিছিল-মিটিং করা ছাড়া কি ধরণের সামাজিক কর্মকান্ডে জড়িত হয়েছেন সে ব্যাপারে জনগণ খুব একটা ওয়াকিবহাল নন। তাঁরা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সত্যিই বাংলাদেশের আপামর জনগণের মুখে হাঁসি ফোটানোর মত যোগ্যতা এই দলগুলো'র কর্মীদের আছে তা বাংলাদেশের জনগণ এখনো বিশ্বাস করেন না।

সেই বিশ্বাস জন্মানোর দায়িত্ব ভার ইসলামীদলগুলোরই। সেটা যদি তাঁরা করতে পারেন, তবেই, বাংলাদেশের মানুষের ভোট পাওয়ার যোগ্যতা তাঁরা রাখেন সেটা প্রমাণিত হবে।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৮
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×