
আমি একজন সাধাসিধা মানুষ। সরল জীবন-যাপনে অভ্যস্ত। এই সাধাসিধা মানুষটাই সারা দিন বিভিন্ন ধরণের কাজে ব্যস্ত থাকে। সেই কাজের ঠেলায় অনেক সময় নিজের দুপুরের খাবারটা সময় মতো খাওয়া হয়ে উঠে না। নিজের খাবারের সাথে সাথে অফিসে এমনকি কোন গুরুত্বপূর্ণ মানুষ এলেও তাঁকে চা-কফি অফার করার কথাও ভুলে যাই মাঝে মাঝে। ঐদিন যেমন সামু'র শ্রদ্ধেয় মডারেটরের সাথে হঠাৎ করেই দেখা। অনেকক্ষণ ধরে কথা হলেও তাঁকে আমি যখন চা-কফি কিছুই অফার করলাম না, তাঁর অপ্রস্তুত অবস্থা দেখে বুঝলাম কিছু একটা গড়বড় হচ্ছে। যা-ই হোক, উনি যাওয়ার পরে মনে পড়লো, আমি চা-কফি খাওয়ার অফার দিতে ভুলে গিয়েছি!
যখন এক সাধাসিধা আর বেপরোয়া মানুষ কোন বহুমূল্য রত্ন বিক্রি করার উদ্দেশ্যে শহরের একমাত্র জহুরি’র কাছে নিয়ে আসে, জহুরী’র চোখ পৃথিবীর আর সবার মতই একটা খেলা শুরু করে।
জহুরী তার মুখোমন্ডলে শান্ত ভাব ধরে রেখে রত্নের আসল দাম প্রকাশ করে না। বরং, সেই মানুষটিকে ভয় আর লোভের দোলাচলে ফেলে রেখে সে ঐ রত্নের মূল্য নির্ধারন করতে থাকবে।
কিন্তু, আমার সাথে একটি মাত্র মুহুর্ত, প্রিয়,
আমি তোমাকে বুঝিয়ে দিবো,
হাফিজ তোমার কাছ থেকে কিছুই চায় না।
যখন তুমি আমার মত পথ-প্রদর্শকের সামনে এসে বসো,
এমনকি তুমি যদি ছন্নছাড়া অবস্থায়ও থাকো,
আমার চোখজোড়া উত্তেজিত হয়ে তোমার ঐশ্বরিক মূল্যের কথাই গেয়ে উঠবে।
[ফারসী কবি হাফিজের একটি কবিতার ভাবানুবাদ]
যে রত্ন আজ বিক্রি করতে চাইঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

