
ঘটনাঃ প্রধান ইমামেরা বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে হযরত ঈসা (আ)-কে বেধে রোমের প্রধান শাসনকর্তা পিলাতের কাছে নিয়ে গেলো। পিলাত ঈসা নবীকে জিজ্ঞাসা করলেন- ''তুমি কি ইহুদীদের রাজা?''
ঈসা উত্তর দিলেন, "আপনি ঠিক কথাই বলেছেন।''
=========================================================
শিক্ষা ০১ঃ সেই যুগের ধর্মীয় জ্ঞানীরা এবং রাজনৈতিক ব্যক্তিরাই নবী'র বিরোধিতা করেছিলেন।
=========================================================
ঘটনাঃ প্রধান ইমামেরা ঈসার নামে অনেক দোষ দিলেন। কিন্তু, হযরত ঈসা কোন উত্তরই দিলেন না। এমনকি পিলাতের কথার উত্তর দেননি তিনি।
=========================================
শিক্ষা ০২ঃ নিজের প্রতি আঘাত আসলে নিশ্চুপ থাকাটা নবীদের গুণ।
=========================================
ঘটনাঃ মানুষেরা যখন রোমের প্রধান শাসনকর্তার কাছে চেঁচিয়ে বললো- "উহাকে ক্রুশে দিন।" তখন জেলে বন্দী এক কয়েদীকে মুক্ত করে তিনি ঈসা নবীকে ভীষণ ভাবে চাবুক মেরে ক্রুশের উপর মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন।
===============================================================
শিক্ষা ০৩ঃ মানুষের মন জয় করতে অনেক সময় রাজনৈতিক প্রধানেরা নবীদের উপর অত্যাচার করেছেন।
===============================================================
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




