somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

ইঞ্জিল শরীফ > ৩য় খন্ডঃ লূক - ৪ঃ ১-১৩ ---> ঈসা (আঃ)-কে শয়তানের ধোঁকা দেয়ার চেষ্টা এবং আমার শিক্ষা

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘটনাঃ হযরত ঈসা (আ) যখন জর্ডান নদী থেকে বের হয়ে মরু এলাকায় ৪০ দিন ধরে অনাহারে ঘুরে বেড়াতে লাগলেন, তখন শয়তান তাঁকে বিভিন্ন ভাবে প্রলোভিত করার চেষ্টা করতে লাগলো।

৪০ দিন পরে, ঈসা নবী'র যখন ক্ষিধা পেলো, তখন শয়তান একটি পাথর দেখিয়ে বললো- তুমি যদি খোদার পুত্র হও, তবে এই পাথরকে রুটি হয়ে যেতে বলো।''

হযরত ঈসা'র উত্তরঃ ''পাক কিতাবে লেখা আছে- 'মানুষ কেবল রুটিতেই বাঁচে না।' ''

==================================================================================
আমার শিক্ষা ০১ঃ মানুষ যখন ক্ষুধার্থ থাকে কিংবা অভাবে পড়ে, সেই সময়েই শয়তান আমাদের খারাপ কাজ করতে উৎসাহিত করে। তাই, ক্ষুধার্থ আর অভাবগ্রস্থ মানুষকে খুব দ্রুত সাহায্য করা উচিৎ। নাহলে তারা শয়তানের ধোঁকায় পড়ে আপনার বা সমাজের যে কোন ক্ষতি করে ফেলতে পারে। আর, শয়তানই পুণ্যবান মানুষকে অলৌকিক কাণ্ড দেখাতে চ্যালেঞ্জ করে।
==================================================================================


ঘটনাঃ শয়তান একবার ঈসা নবীকে একটা উঁচু জায়গায় নিয়ে গিয়ে পৃথিবী'র সমস্ত রাজ্যগুলো দেখিয়ে বললো- "এই সমস্তের অধিকার ও জাঁকজমক আমি তোমাকে দিবো, কারণ, এই সমস্ত আমাকে দেওয়া হয়েছে। আমার যাকে ইচ্ছে তাকেই তা দিতে পারি। এখন তুমি যদি আমাকে সেজদা করো, তবে এই সমস্তই তোমার হবে।"

হযরত ঈসা তাকে পাক কালামে যা লেখা আছে তা শুনিয়ে দিলেন-
"প্রভু, যিনি খোদা,
তাহাঁকেই তুমি সেজদা করবে,
কেবল তাঁহারই সেবা করবে।''

=================================================================================
আমার শিক্ষা ০২ঃ জাঁকজমক-পূর্ণ জীবন-যাপন করার মাধ্যমে শয়তানের ধোঁকায় পরার সম্ভাবনা বেশি। শয়তান আরাম-আয়েসের প্রলোভন দেখিয়েই খোদা থেকে আমাদের দূরে নিয়ে যায়। আর, এক অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে সেজদা করার নির্দেশ পূর্ববর্তী নবীদের উপরও ছিলো।
=================================================================================


ঘটনাঃ এরপরে, শয়তান ঈসা নবীকে জেরুজালেমে ইবাদতখানার চুড়ায় নিয়ে গিয়ে বললো- "তুমি যদি খোদার পূত্র হও, এই জায়গা হতে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পাক কিতাবে লেখা আছে-

'খোদা তাঁর ফেরেশতাদের তোমার ব্যাপারে হুকুম দিবেন, যেন তাঁরা তোমাকে রক্ষা করেন।
তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যেন তোমার পায়ে পাথরে আঘাত না লাগে।''

হযরত ঈসা (আ) উত্তর দিলেনঃ ''পাক-কিতাবে বিলা হয়েছে-

"প্রভু, যিনি তোমার খোদা,
তাঁকে তুমি পরীক্ষা করবে না।''


=================================================================================
আমার শিক্ষা ০৩ঃ শয়তান যেভাবে পাক কালাম থেকে আয়াতগুলো বললো, তাতে মনে হয় সে, খোদার পাঠানো কিতাব সম্পর্কে জানে বা তা পড়ে অথবা কোথাও তা শুনেছে। এখানে, লক্ষণীয় যে ইবাদতখানার ভিতরেও ঈসা (আ)-কে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে শয়তান। আর, সেখানেই সে খোদাকে চ্যালেঞ্জ জানাতে প্রলুব্ধ করেছে। সৃষ্টিকর্তার কিতাবে উল্লেখিত বাণী দিয়েই সে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা পূর্বেও করেছে, এখনও কড়ছে, ভবিষ্যতেও করবে।
=================================================================================


সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×