somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

আজ এক অন্ধ ভিক্ষুকের সাথে একসাথে সকালের নাস্তা করলাম

২৯ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ একটু সকাল সকাল উঠে গিয়েছিলাম। বাসার বুয়া বললেন, নাস্তা রেডি হয়নি। হঠাৎ করেই নেহারি খাইতে ইচ্ছা হলো। পকেটে হাত দিয়ে মনটা একটু খারাপ হয়ে গেলো। পকেটে আছে মাত্র ১৮০ টাকা। এই টাকা দিয়ে কি মোহাম্মদপুরের জান্নাত হোটেলের নেহারি খাওয়া যাবে? ব্যাংকে যে টাকা আছে তা মানুষের পাওনা মেটাতে ব্যয় হয়ে যাবে। যা-ই হোক, নেহারি খাওয়ার একটা ট্রাই করার সিদ্ধান্ত নিয়ে পথে নামলাম।

বাসার গেইট থেকে সবে বেরিয়েছি, বয়স্ক একজন মানুষ রাস্তার পাশে চা বিক্রি করছেন। মন চাইলো, পকেটের সকল টাকা দিয়ে মানুষটার সব চা-বিস্কিট কিনে ফেলি! জিজ্ঞাসা করায় মানুষটা জানালেন যে, দিনে ৬০০-৭০০ টাকার পণ্য বিক্রি করেন। বুঝলাম, আমার কাছে এই টাকা নেই। তাই, বাসার গার্ডকে সেই বুড়ো মানুষের কাছ থেকে ১৫ টাকার চা-বিস্কিট খাইয়ে জাঁকির হুসেইন রোড দিয়ে আগে বাড়লাম।

জাঁকির হুসেইন রোডে একজন ৮০-৯০ বছর বয়সী বুড়ি মহিলা আছেন। তাঁকে রোজ দুপুরের খাবার কিনে দেই আমি। রোজ গার্ডেন হোটেলটা পার হওয়ার সময়ে মনে পড়লো, গত ১.৫ - ২ মাস ঐ বুড়ি মহিলাটির খাবারের বিল দেওয়া হয়নি। আমি হোটেলে ঢুকতেই মালিক এক গাল হেসে বললেন- ''স্যার, আইছেন!"

আমি জিজ্ঞাসা করতে তিনি হিসেব করে বললেন যে, ১২ হাজার ৬০০ টাকা বিল হয়েছে। আমি তাঁর কাছ থেকে বিকাশ নাম্বার নিয়ে বুড়ী মহিলাটির সাথে দেখা করতে এগুলাম। গিয়ে দেখি, বেহারি পল্লীর কাছে একটি দোকানের সামনে তিনি বসে আছেন।

"চাচী, সকালে কিছু খাইছেন?" জিজ্ঞাসা করতেই ফেলফেল চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। বুঝলাম, পেটে তাঁর কিছু পড়েনি এখনো। হোটেলে ফিরে এসে, একটা রুটিতে ডিম অমলেট ভেজে দিতে বললাম। সেটা নিয়ে বুড়ি চাচী'র কাছে যেতেই দেখি তিনি হাওয়া! যেখানে বসে ছিলেন, সেখানে তিনি নেই। আমি বেহারি পল্লীটিতে খুঁজতে গেলাম। সেখানেও নেই!

ফিরে আসার সময়ে দেখি পল্লির রাস্তার মুখে এক অন্ধ ভিক্ষুক দাঁড়িয়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম- সকালের নাস্তা করেছেন কি না। তিনি বললেন- বাবা, আমাকে কে খাবার দিবে!

আমি তাঁকে ধরে পাশের একটি হোটেলে নিয়ে গেলাম। ম্যানেজারকে ডিম অমলেট-রুটি আর ভাজি দিতে বললাম। তাঁর খাওয়া দেখতে দেখতে মনে পড়লো আমার নিজের পেটে এখনো কিছু পড়েনি। আমিও ডিম-অমলেট অর্ডার দিয়ে দিলাম।

সেগুলো নিয়ে টেবিলে সবে বসেছি, অ্যারে! দেখি, সেই বুড়ী চাচী হেঁটে আসছেন। রোজ গার্ডেন থেকে আনা রুটি-অমলেট আর পানির বোতলটি তাঁকে দিয়ে টেবিলে ফিরে এসে অন্ধ মানুষটার সাথে গল্প জুড়ে দিলাম।

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৩ রাত ৯:০৭
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×