somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা গেরিলা দল

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল শালাবাবুকে নিয়ে দুপুরের খাবার খেতে বেরিয়েছিলাম। নগরীর আম্বরখানা এলাকায় ৩৬০ আউলিয়াদের একজন মিয়া শাহ ধনমুজি (রহঃ)-এর মাজার। সেই মাজার পার হওয়ার সময়ে হঠাৎ-ই মাথায় একটি প্রশ্ন এলো- 'হযরত শাহ জালালকে মুক্তিযোদ্ধা বলা যাবে কি?'

আমি প্রশ্নটি একটু ঘুরিয়ে আমার শালাবাবুকে জিজ্ঞাসা করলাম- "বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধ কবে হয়েছিলো? মুক্তিযোদ্ধাদের মাঝে প্রথম কে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন? সিলেটি মুক্তিযোদ্ধা কারো নাম বলো তো?"

আমার শালাবাবু আমার প্রশ্ন শুনে একটু টাস্কি খেয়ে গেলো! সে বললো - "দুলাভাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে হয়েছিলো তা তো সবাই জানেন, ১৯৭১ সালে! প্রথম কে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তা জানি না। তবে, প্রথম কাতারে মনে হয় জেনারেল এম,এ,জি ওসমানী ছিলেন।"

আমি একটু হাসলাম। তারপরে বললাম- "তোমার কি মনে হয় না যে, সিলেট বা বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ সেই ৭০০ বছর আগে হয়েছিলো? যদি, মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষকে শোষণ মুক্ত করার জন্যে লড়ে থাকেন, তাহলে, হযরত শাহ জালাল এবং তাঁর সফরসঙ্গীরা তো মুক্তিযোদ্ধা ছিলেন! কারণ, তাঁরা অনেক দূর থেকে আমাদের ভূমিতে এসেছিলেন অত্যাচারী এক রাজা থেকে এই দেশের মানুষকে মুক্ত করতে!"

তাহলে, হযরত শাহ জালাল এবং তাঁর সফরসঙ্গীদের কেন মুক্তিযোদ্ধা বলা যাবে না! বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে সিলেটের মানুষকে শোষণ মুক্ত করা মুক্তিযোদ্ধা হযরত শাহ জালাল (রহঃ) এবং ৩৬০ আউলিয়ার ভূমিকা স্মরণ করছি। তাঁদের ঝটিকা আক্রমণের ফলেই সিলেটে গৌড় গোবিন্দ রাজার পতন হয়।

নিচে আমার প্রডাকশন হাউজের বানানো একটি ডকুমেন্টারি- 'হযরত শাহ জালাল (রহঃ): একজন অমুসলমানের দৃষ্টিতে'।



সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×