আজব গ্রামের জগাই-মগাই
২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জগাই দেখো দিন-দুপুরে
করছে 'আহা-উহু',
মগাই তখন শেষ প্রহরে
ডাক দিচ্ছে 'কুহু'।
.
যুগের সাথে তাল মিলিয়ে
জগাই যদি চলে,
'আদ্দিকালেই ভালো ছিলাম'
মগাই তখন বলে।
.
কুসুম কুসুম ভালোবাসা
জগাই'র যদি হয়,
হাত দুটো কোমরে বেঁধে
মগাই দেখায় ভয়।
.
সকালবেলা জগাই যদি
তাইরে নাইরে বলে,
সন্ধ্যাবেলা মগাই তখন
তবলায় ধিতাং তুলে।
.
আস্তে-ধীরে, হেলতে-দুলতে
জগাই বাজারে যায়,
গাঁ কাঁপিয়ে,পাড়া দাপিয়ে
মগাই পিছু ধায়।
.
জগাই তখন ঘোড়ায় উঠে
মগাই চড়ে উট,
জগাই'র মাথায় ভূত্নী ধরলে
মগাই'র মাথায় ভূত।
.
একজনেতে পুকুরে নামলে
আরেকজনে যায় পাহাড়,
জগাই যদি গাভী কিনে
মগাই কিনে ষাঁড়।
.
বাঘের মাসী, কথাটা বাসি
ধরলে বিড়ালের গোঁফ,
জগাই এসে 'হা' হা' করে
মগাই বলে 'উফ'।
.
মেয়ে স্বামী'র ধরলে কান
জগাই বলে 'বাহ',
বউয়ের ঘাড় ধরলে ছেলে
মগাই কয় 'নাহ'।
.
গরমকালে ফুলহাতা শার্ট
জগাই পড়ে যখন,
শীতের রাতে, গেঞ্জি গায়ে
মগাই হাটে তখন।
.
চ্যটাং চ্যাটাং কথা বলা
সবার কি আর সাজে,
জগাই হাতে মুখ লুকালে
মগাই লুঙ্গির ভাঁজে।
.
এভাবেই চলছে শেষে
আজব দেশের গ্রাম,
জগাই-মগাই'র লড়াই দেখো
ছেড়ে কাজ-কাম।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন