somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম কখনোই ধন-সম্পদের লোভ দেখিয়ে যুদ্ধের কথা বলে না

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি পুরো কুরআন পড়েছি, এবং এখন পর্যন্ত যত দূর প্রিয় নবীজীর পথ শিখেছি, তা থেকে জানি যে, ইসলাম কখনোই আক্রমণ করার কথা বলে না। ইসলামের শেষ নবী (সাঁ)-এঁর সময়ে যতগুলো যুদ্ধ হয়েছে, সেগুলোর সবই ডিফেন্সিভ ছিলো। অথচ, মহানবী'র জীবনী নিয়ে লেখা 'আর-রাহীকুল মাখতুম' বইটি'র বাংলা অনুবাদটি এই কথাই লিখেছে যে - নবীজী গনিমতের লোভ দেখিয়ে যুদ্ধে যেতে বলেছেন।

আমি কেন এই বইকে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি?

১) আমি এই কারণে বইটি নিষিদ্ধ করতে বলছি যে, প্রথমতঃ আল্লাহ ও মহানবী সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হবে। এমনিতেই অনেকে ইসলামের হুর-পরী নিয়ে ঠাট্টা করেন, গনিমতের কথা শুনলে তারা তো হেসেই খুন হোন। গনিমতের ভুল ব্যাখ্যা দেন।

২) গনিমতের লোভ দেখিয়ে জঙ্গি তৈরী বন্ধ হবে। এই গনিমতের লোভ দেখিয়ে অনেক খারাপ লোকই সাধারণ মুসলিম-যুবাদের বেপথে নিয়ে যাবে, যুদ্ধ করিয়ে পরের ক্ষতি করাবে।

৩) এই বইটি পড়লে আল্লাহ ও তাঁর রাসূল যা করতে বলেননি, সেটা মানুষ করবে। রেফারেন্স হিসেবে নিয়ে আসবে, এই বইটি।


এই বইটিতে কি আছে?

এই বইটিতে বদর যুদ্ধের কারণ হিসেবে লেখা আছে যে, মহানবী (সাঁ) বুঝি বলেছেন - "সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনকারী এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর ধনমাল রয়েছে। সুতরাং, তোমরা এর জন্য বেরিয়ে পড়। হয়তো আল্লাহ পাক গনিমত হিসেবে এসব মালপত্র তোমাদের দিয়ে দিবেণ।"



সম্মানিত পাঠকগণ, বুঝে দেখুন, এখানে কি কি শব্দসমূহ লেখা আছে! 'প্রচুর ধনমাল', 'গনিমত' এসবের লোভ দেখিয়ে যুদ্ধ!!! এগুলো কি বিশ্বাসযোগ্য? যেখানে ইসলামে কাউকে প্রথমে আক্রমণের কথাই নিষিদ্ধ, সেখানে সম্পদের লোভ দেখিয়ে যুদ্ধে যাবার কথা মহানবী বলবেন কেন!!!

দ্বিতীয়ত, বইটির ৩৬০ নং পৃষ্ঠায় লেখা আছে যে, আবু সুফিয়ানের ধনসম্পদওয়ালা কাফেলার উপরে মদীনার মুসলমানরা আক্রমণ করতে চেয়েছিলেন। অথচ, এটা সত্যি নয়। বাংলাদেশের ইসলামী ইতিহাস বইগুলোতে লেখা আছে যে- আবু সুফিয়ানের ভুয়া খবর মক্কায় পৌঁছালে মক্কার কুরাইশরা যুদ্ধের জন্যে আগে সৈন্য পাঠায়। অর্থাৎ, কুরাইশরাই আগে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আক্রমণ করেছিলো। আর, মদীনার মুসলমানরা আত্মরক্ষা করেছিলেন। অথচ, আর-রাহীকুল মাখতুম বইয়ে উল্টোটা লেখা!

আবারো বলছি, মহানবী (সাঁ)-এর সময়ে কোন আক্রমনাত্মক যুদ্ধ হয় নাই। তিনি যতগুলো যুদ্ধ করেছেন, সবগুলোই ছিলো ডিফেন্সিভ। প্রথম আক্রমণাত্মক যুদ্ধ শুরু হয় খলিফা মুয়াবিয়া'র সময় থেকে যখন তিনি যাকাত দিতে অস্বীকার করার কারণে একটি গোত্রের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন।

আশা করি, সরকার এই বইটি নিষিদ্ধ করবেন।


সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৪
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×