somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

এনালাইসিসো অন গুগলী ছবি ফি সাইটেশন

০২ রা জুলাই, ২০২৪ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি গতকাল পর্যন্তও জানতাম না গুগল থেকে ফ্রি ইমেজ পোষ্টে যুক্ত করলে তা কিভাবে রেফারেন্স/সাইটেশন দিতে হয়। কিন্তু, মানুষের শিক্ষার তো শেষ নেই। আগ্রহ থাকলে অনেক কিছুই করা সম্ভব। তাই, একটু দেরীতে হলেও গুগল ইমেইজ/ফোটো কিভাবে সাইটেশন করতে হ্য় তা আজ শিখে নিলাম।

গুগলে পাঁচ ধরণের ইমেজ থাকে। সেগুলো হচ্ছে-

(১) Not filtered by license ঃ এই অপশনে সব ধরণের ছবি ভেসে উঠে। আমরা সাধারণতঃ গুগলে সার্চ দিলে একসাথে যে ছবিগুলো দেখতে পাই এটাই সেটা। এখন গুগলে ভেসে উঠেছে বলেই তা ব্যবহার করা যাবে তা নয়।

(২) Free to use or share ঃ এই ছবিগুলো ব্যবহার বা শেয়ার করা যাবে অনুমতি ছাড়াই। কিন্তু, মডিফাই অর্থাৎ ছবির উপর লেখা-লিখি করা যাবে না। কোন ব্যবসার কাজে ব্যবহার করার ব্যাপারেও অনুমতি নেই।

(৩) Free to use or share even commercially ঃ এই ছবিগুলো ব্যবহার বা শেয়ার করা যাবে এমনকি ব্যবসায়িক ক্ষেত্রেও।

(৪) Free to use share or modify ঃ এই ধরণের ছবি ব্যবহার, শেয়ার এবং মডিফাই করা যাবে।

(৫) Free to use share or modify even commercially ঃ এই ছবিগুলো শুধু ব্যবহার, শেয়ার এবং মডিফাই করা যাবে তা-ই না, এগুলো এমনকি ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে।

এতো গেলো ছবির অনুমতির ব্যাপারটা। কিন্তু, এভাবে ছবি ব্যবহারের অনুমতি পেলেই যে কোন নিয়ম ছাড়া ছবি ব্যবহার করা যাবে তা নয়। যেমন আমার মতো অনেকেই যা করেন ফ্রি ইমেইজ পেলেই সাইটেশন হিসেবে লিখে দেন গুগল থেকে প্রাপ্ত। এটা গুগলের নিয়ম নয়। ইচ্ছে করলেই তারা আমার/আপনার বিরুদ্ধে এরজন্যে ব্যবস্থা নিতে পারে।

তাহলে কিভাবে সাইটেশন করা যাবে?

গুগলের নিয়ম অনুযায়ী সাইটেশন করতে হলে কিছু নিয়ম মানতে হবে। যেমন এই ছবিটি'র কথাই ধরুন।



ছবিটি সাইটেশন করেছি আমি এই ভাবে-

খরগোশের সাথে একটি ছোট্ট মেয়ে, জেপিজি ইমেইজ, Pixaboy, ২৬ জুলাই, ২০১৬, Click This Link

একটু লক্ষ্য করলে দেখবেন আমি প্রথমেই ছবির বর্ণনাটা দিয়েছি। তারপর দিয়েছি এটা কি ধরণের ইমেইজ সেটা। এরপর, কোন ওয়েবসাইটে পেয়েছি সেই তথ্য। তারপর, কোন সালে তা আপলোড হয়েছে সেই তারিখ। এবং, সবশেষে ছবির লিংক। এটাই, গুগলের নিয়ম।

এতো সব তথ্য কোথায় পাবেন?

যে ছবিটি আপনি পছন্দ করেছেন, সেটার উপর প্রথমে ক্লিক করুন। তা বড় হয়ে ভেসে উঠবে স্ক্রিনে। এবার, ছবির ডান দিকের বক্সের উপরের লাইনটি দেখুন। তার উপর ক্লিক করলেই আলাদা একটি উইন্ডোতে ছবিটি যে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তাতে চলে যেতে পারবেন। এবার সেই পেইজের ডানে/বামে/উপরে/নিচে একটু খোঁজ করলেই ছবি সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন আপনি।

তাহলে, আজ থেকেই শুরু হয়ে যাক সামুতে ছবি রেভ্যুলুশন!!!


আজকে কমেন্ট সেকশনটি খোলা আছে যে কোন ধরণের প্রশ্নের জন্যে।

[১ম ছবিসূত্রঃ পূর্বাকাশে লালিম সুরুয, জেপিজি ইমেইজ, সত্যপথিক শাইয়্যান,, ২০১৬]
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৪ রাত ২:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×