হাতিম আল তাইয়ের আল-সামরা পর্বতে আমরা
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় সৌদি আরবের হাইল শহরে বেশ ঠান্ডা পড়েছে। প্রায় ৭ ডিগ্রী সেলসিয়াস। এই শীতের সন্ধ্যায় আমরা সিদ্ধান্ত নিলাম যে, আল সামরা পর্বতের উপরে উঠবো। আল-সামরা হচ্ছে শাম্মার পর্বতমালার একটি অংশ। এই আল-সামরা পর্বতেই আলো জ্বালিয়ে হাতিম আল তাই তাঁর বাসায় যারা আসতেন তাঁদেরকে পথ দেখাতেন। সেই আলো অনেক পথ হারিয়ে ফেলা পথিককেও পথ দেখিয়েছে।
আমার ছোট ভাইয়ের গাড়ি করে সন্ধ্যাবেলা পর্বতের উপরে উঠছি। বাইরে প্রচন্ড রকম ঠান্ডা হাওয়া বইছে। এর মাঝেই পর্বত কেটে তৈরী করা আঁকা-বাকা পথ পেরিয়ে উপরের দিকে চলছে গাড়ি। পর্বত শৃঙ্গে এখন এক্টী ইটালিয়ান রেস্তোরাঁ। সেখানেই যাচ্ছি আমরা।

রাস্তার দু'পাশে লাইট। বেশ খাড়া পথ। সেই পথ বেয়ে আমার ভাই যখন পর্বতের উপরে গাড়ি উঠালো, উপরের দৃশ্য দেখে প্রান জুড়িয়ে গেলো! পুরো হাইল শহর দেখা যাচ্ছে! তখন সন্ধ্যা হয় হয়! আলোয় আলোকিতো পুরো শহর!
রেস্তোরাঁটাও অসাধারন সুন্দর। আমরা ইটালিয়ান পিজ্জা-সহ আরো কিছু খাবারের অর্ডার দিলাম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে হঠাত দেখি গরম হাওয়ার ছোঁয়া গায়ে লাগছে। পাশে ফিরে দেখি রেস্তোরাঁর বেয়ারারা গ্যাস সিলিন্ডারের হিটারের ব্যবস্থা করেছেন। উপরে স্ট্যান্ডের উপর থেকে গরম হাওয়া পাওয়ার ব্যাবস্থা! বেশ ভালো লাগলো। সেই গরম হাওয়া গায়ে লাগাতে লাগাতে আমরা খাবারে হাত দিলাম।

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুনজুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন
১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?
২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯

"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে...
...বাকিটুকু পড়ুন