somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

শ্রীলঙ্কা ও মালদ্বীপে নিউ ইয়ার পালনের পরিকল্পনা যেভাবে উমরাহ পালনের ইচ্ছায় বদলে গেলো

১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২৮ ডিসেম্বর, ২০২৪ সাল। রাত বেজে ৯টা কি সাড়ে ৯টা। ঢাকায় লালমাটিয়ায় আমার বাসার বেডরুমে বসে আছি। বিবিজানকে কথা দিয়েছিলাম, এবারের নিউ ইয়ার সেলিব্রেশন শ্রীলংকা বা মালদ্বীপে করবো। সব পরিকল্পনা রেডি। ট্রেভেল এজেন্সী ফাইনাল কনফার্মেশনের জন্যে ফোন দিয়েছে। আমি টাকা কিভাবে পাঠাবো সেটা নিয়ে কথা চলছে।

সেই সময়েই, হঠাৎ, মাথায় এলো, এবারের নিউ ইয়ার সেলিব্রেশনটা আল্লাহ্‌র ঘরে করবো! আমি আগে কখনো আল্লাহ্‌র ঘরে যাই নাই। দুই বছর আগে সব কিছু ঠিকঠাক, তারপরও, উমরাহ-তে যাওয়া হয়নি। খোদার অনুমতি ছিলো না, হয়তো সেই জন্যেই যাওয়া হয় নাই। আর, এখন এত্তো টাকা খরচ কওরে ফূর্তি করতে যাবো, আর আল্লাহ্‌র ঘর দেখবো না!!! এ কেমন কথা!

আমি চুপিসারে সবার অগোচরে ট্র্যাভেল এজেন্সীকে আমার ইচ্ছার কথা জানাতেই, তারা আঁতকে উঠলো। এই সময়ে সব কিছু ঠিক ঠাক করতে তো সব কিছু ডাবল দামে করতে হবে। আমি তাঁদেরকে তবু অগ্রসর হবার জন্যে অনুরোধ করলাম।

শেষ পর্যন্ত, কুয়েত এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে আমি, আমার বিবিজান এবং আমার সাড়ে ৩ বছর বয়সী মেয়ে'র উমরাহে যাওয়ার বন্দোবস্ত করলেন তাঁরা। সব শুনে আমার মা খুবই খুশি হলেন। আমার স্ত্রী তো ওদিকে আনন্দে কাঁদো কাঁদো অবস্থা!

অবশেষে, ৩০ ডিসেম্বর তারিখ রাতের প্লেনে উঠে কুয়েত হয়ে সৌদি আরবের ৩১ তারিখ দুপুরে মক্কায় পৌঁছাই। ঐদিনই আমার ১ম উমরাহ পালন করি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৪
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×