somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

তুমি বাস্তবে যা নও, সেটার জন্যে প্রশংসিত হওয়ার চেয়ে, বাস্তবে যা, তার জন্যে নিন্দিত হওয়া ভালো!

২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষ পাপের কারণে আল্লাহর অনুগ্রহ হারিয়েছিল। তবুও করুণার আলো এমনভাবে তার পথে উদ্ভাসিত হলো যে, তা তাকে ধর্মপরায়ণ লোকদের সান্নিধ্যে নিয়ে এলো। দরবেশদের সৎচরিত্রের দৃষ্টান্ত আর তাঁদের সান্নিধ্যের বরকতে তার চরিত্রের সকল দোষ, গুণে রূপান্তরিত হলো। সে কামনা-বাসনা থেকে বিরত থাকল।

কিন্তু যারা বিদ্বেষপরায়ণ, তাদের জিহ্বা তার বিরুদ্ধে দীর্ঘ হতে লাগল। তারা বলতে লাগল, তার চরিত্র আগের মতোই আছে; তার সাধুতা ও পরহেজগারি সবই ভান।

মনে রেখো:
ক্ষমা ও অনুতাপের মাধ্যমে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাওয়া যায়,
কিন্তু মানুষের জিহ্বার আঘাত থেকে রক্ষা পাওয়া যায় না।


সে এই নিন্দা সহ্য করতে না পেরে তরিকতের পীরের কাছে নালিশ করল। পীর কেঁদে বললেন—
“তুমি কি কখনো এই মহান অনুগ্রহের যথেষ্ট শোকর আদায় করতে পারবে যে,
তুমি বাস্তবে যা, তার চেয়ে মানুষ তোমাকে খারাপ ভাবছে?


কতদিন এই কথা বলবে—
‘হিংসুক আর বিদ্বেষীরা আমার দোষ খুঁজে বেড়ায়। কখনো তারা উঠে আমার রক্ত ঝরাতে চায়, কখনো বসে আমাকে গালমন্দ করে।’

মনে রেখো:
ভালো হওয়া আর মানুষ দ্বারা বদনাম হওয়া
এটি তার চেয়ে শ্রেয় যে, তুমি মন্দ হও আর লোকের প্রশংসা পাও।
আমার দিকে তাকাও। সমসাময়িকরা সসম্মানে আমাকে নিখুঁত মনে করে, অথচ আমি পুরোপুরি অযোগ্য।
যদি আমি আমার বলা কথাগুলোই কাজে পরিণত করতাম, তাহলে সৎচরিত্র আর পরহেজগার হয়ে যেতাম।
নিশ্চয়ই আমি আমার প্রতিবেশীদের চোখ থেকে আড়াল,
কিন্তু আল্লাহ আমার সকল গোপন ও প্রকাশ্য বিষয় জানেন।

দরজা লোকে বন্ধ করে রাখে,
যাতে কেউ আমার দোষ না ছড়ায়।
কিন্তু বন্ধ দরজা কী লাভ দেবে?
যিনি সর্বজ্ঞ,
তিনিই জানেন, আমি যা লুকাই বা যা প্রকাশ করি।

=====
শেখ সাদী, গুলিস্তাঁ
============
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×