
শিক্ষা হচ্ছে যে কোন জাতির জন্যে মেরুদণ্ড। দেশের মানুষ শিক্ষিত হয়ে গেলে পঙ্গু রাজনীতিকরা পয়সা ছড়িয়ে মিছিলে লোক ভর্তি করতে পারবে না, এটা পাগলও বুঝে, রাজনীতিকরা তো বুঝবেই! তাই, থার্ড ওয়ার্ল্ড গরীব দেশগুলোর রাজনীতিকরা দেশের মানুষকে সঠিক শিক্ষিত হতে দিবে না, এটা বলাই বাহুল্য।
বিদেশে না গেলে অন্য দেশের উন্নতি দেখে দেশের রাজনীতিকদের আর গালি দেওয়া হবে না। আমেরিকা, ব্রিটেন, জাপান, সিঙ্গাপুরের উন্নয়ন দেখে দেশে ফিরে রাজনীতিকদের আর চাপ দেওয়া যাবে না। রাজনীতিকরা তখন দেশের মানুষকে নানা কিছু বুঝিয়ে চোখ বন্ধ করিয়ে রাখবে।
এমনই অতীতে হয়ে এসেছে। সামনে আবারও হবার সম্ভাবনা আছে, যদি দেশের তরুণ-যুবাদের উন্নত দেশে যাওয়া ঠেকানো যায়। দেশে আসা রেমিটেন্স তো সরকারী অফিসারদের টুপাইস কামানোর জন্যে, রাজনীতিকদের দামী গাড়ির দাম মেটানোর জন্যে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



