
সামুর খারাপ অবস্থার মাঝেও আমার পাশে দাঁড়ানোর জন্যে সামু কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ জানাই। সামুতে এখন পর্যন্ত আমি ১০০০+ পোস্ট লিখেছি। মন্তব্য আদান-প্রদান করেছি ২৪,০০০+.........এর প্রতিদানেই উপরের ফর্ম ফিল আপ করে পাঠাতেই ৫ লক্ষ টাকার চেক নিয়ে মডু হাজির!
এক সময় দিনে-রাতে ব্লগিং করেছি। উদ্দেশ্য ছিলো সোশাল ক্যাপিটাল লাভ করা। সাথে যদি কিছু টু-পাইস পাওয়া যায়। একদিন দেখি সত্যি সত্যি সামু থেকে আমাকে ইমেইল করা হলো- উৎসাহ ভাতার জন্যে আবেদন ফর্ম-সহ!!! আজও আমার মনে আছে, আমি আমার এই স্বীকৃতির জন্যে কেঁদে ফেলেছিলাম।
আপনারা এখনকার ব্লগার কেউ এমন সম্মানী ভাতা পেয়েছেন কি না জানি না। তবে, সময় থাকতে থাকতে আবেদন করে দেখতে পারেন।
সবাইকে ধন্যবাদ নিরন্তর।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


