somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুনাহর কারণে পার্থিব ক্ষতি

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ তাআলা পাপের কারণে শুধু আখিরাতে নয় দুনিয়াতেও শাস্তি দিয়ে থাকেন। নিম্নে সেগুলো উল্লেখ করা হলঃ-

গুনাহর কারণে এলম হইতে মাহরূম(বঞ্চিত) থাকিতে হয়। রুজিতে বরকত হয় না, এবাদতে মন বসে না, নেক লোকের সংসর্গ ভালবাসে না। অনেক সময় কাজে নানা প্রকার বাধাবিঘ্ন আসিয়া দাঁড়ায়, অন্তর পরিষ্কার থাকে না ময়লা পড়িয়া যায়, মনের সাহস কমিয়া যায়, এমনকি
অনেক সময় মনের দূর্বলতা হেতু শরীর দূর্বল হইয়া পড়ে। ( মনে স্ফূর্তি থাকে না)। নেক কাজ ও এবাদত বন্দেগী হইতে মাহরূম থাকে। আয়ু কমিয়া যায়। তওবা করার তওফীক হয় না। গুনাহ করিতে করিতে শেষে গুনাহর কাজের প্রতি ঘৃণার ভাব থাকে না, (বরং ভাল বলিয়া বোধ হইতে থাকে। এরূপ হওয়া বড়ই দুর্ভাগ্যের কথা); আল্লাহ তা‘আলার নিকট হীন ও লাঞ্চিত হইতে হয়। একজনের গুনাহর দরুন অন্যান্য লোক, এমনকি অন্যান্য জীবজন্তুরও দুঃখ কষ্ট ভোগ করিতে হয়। পড়ে তাদের বদদোআ ও লানতে (অভিশাপে) পড়িতে হয়। জ্ঞান বুদ্ধি ক্রমশ লোপ পাইতে থাকে। রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরফ হইতে তাহার প্রতি লানত হইতে থাকে। ফিরিশতাগণের দো‘আ হইতে বঞ্চিত হইয়া যায়। দেশে শস্য ফসলাদির উৎপন্ন কম হয়। লজ্জা শরম কম হইয়া যায়। আল্লাহ তা‘আলা যে কত বড় এবং ক্ষমতাশালী সে খেয়াল তাহার অন্তরে থাকে না। আল্লাহ তা‘আলার নেয়ামত ক্রমশ হ্রাস পাইতে থাকে। নানারূপ বিপদ-আপদ বালামুছীবতে জড়াইয়া পড়ে। কোন কোন পাপীকে খুব আরাম আয়েশে থাকিতে দেখা যায়। ইহা আল্লাহর তরফ হইতে ঢিল দেওয়া হইতেছে। যখন পাকড়াও করা হইবে, দুনিয়া ও আখেরাতের শাস্তি একসঙ্গে দেওয়া হইবে (অর্থাৎ আল্লাহর গযবে ধ্বংস হইয়া যাইবে)। শয়তান তাহার উপর প্রভাব বিস্তার করিয়া বসে। দেল পেরেশান থাকে। মৃত্যুকালে মুখ দিয়া কালেমা বাহির হয় না। খোদার রহমত হইতে নিরাশ হইয়া যায়। পরিশেষে বিনা তওবায় মারা যায়।

বিশেষ দ্রষ্টব্যঃ আল্লাহ তা‘আলা অন্যায় করলে সাথে সাথে শাস্তি দেন না । বরং অবকাশ দিয়ে থাকেন। তাদেরকে ভাল হবার সুযোগ দান করেন। সুযোগ পেয়েও যারা ভাল পথে ফিরে না আসে তাদেরকে তিনি গযব দিয়ে ধ্বংস করেন। বিভিন্ন নবীর কওমকে আল্লাহ তা‘আলা বিভিন্ন প্রকার গযব দ্বারা ধ্বংস করেছেন। যারা নবীর কথা শুনে নাই, বরং তাদের উপর নানাধরনের অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ তা‘আলা বিভিন্ন প্রকার অাযাব গযব দ্বারা ধ্বংস করেছেন। যেমনঃ- নূহ (আঃ) এর কওমকে বন্যা দ্বারা, হযরত সালেহ (আঃ) এর কওমকে ভূমিকম্প দ্বারা, হযরত হূদ (আঃ) এর কওমকে ঘূর্ণিঝড় দ্বারা, হযরত লুত (আঃ) এর কওমকে আসমান থেকে পাথর বর্ষণ দ্বারা, হযরত শোয়েব (আঃ) এর কওমকে আসমান থেকে অগ্নিবর্ষণ দ্বারা ধ্বংস করেছেন।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×