somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বীনী ইলম কিভাবে শিখবেন

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বীনী ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। ইলম শেখার জন্য কুরআনে দিক নির্দেশনা দেয়া হয়েছে। কোন মুসলমান চাই সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, কৃষিজীবী হোক, ব্যবসায়ী হোক, যে পেশারই হোক না কেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনী ইলম তলব করা ফরজ। আর একটা ফরজ কাজ ত্যাগ করা কবীরা গুনাহ (বড় পাপ)। হাদীসে আছে যে কবীরা গোনাহ করে সে মুসলমানই না। একটা কবীরা গুনাহর জন্য ৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং দ্বীনী ইলম না শিখে কাহারো উপায় নেই। নতুবা ইমান হারা হয়ে মরিবার সমূহ সম্ভাবনা রহিয়াছে। আর ইমান হারা হয়ে মরিলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান যদি ইমানের সহিত মৃত্যুবরন করে সে ‍যদি পাপীও হয় তবু পাপের পরিমান শাস্তি ভোগের পর এক দিন না এক দিন সে জান্নাতে যাবে। কিন্তু ইমান হারা হয়ে মরলে সে কোন দিন জান্নাতে যাবে না। আর দ্বীনী ইলম না শিখলে ইমানহারা হয়ে মরিবার সম্ভাবনা আছে।না। সুতরাং আমাদের সকলকে দ্বীনী ইলম শিখতে হবে। আর দ্বীনী ইলম শিখতে হলে অনেকগুলো শর্ত পালন করতে হবে। শর্তগুলো পালন করলে আল্লাহ দ্বীনী ইলম দান করবেন। আর পালন না করলে আল্লাহ দ্বীনী ইলম দান করবেন না। শর্তগুলো হলঃ-######১। সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। একদিন এক পীরের মুরিদ তার পীর সাহেবের কাছে বলল, আমি যা পড়ি সব ভুলে যাই। কিছুই মনে রাখতে পারি না। উত্তরে পীর সাহেব বললেনঃ তুমি সমস্ত গুনাহ পরিত্যাগ কর। ইলম আল্লাহর এক বিশেষ নেয়ামত। অাল্লাহ এ নেয়ামত কোন গুনাহগার বান্দাকে দান করেন না।######২। ধর্মীয় বই পুস্তক পড়তে হবে। বর্তমানে কুরআন শরীফের বাংলা তফসীরের বই পাওয়া যায়। যেমনঃ- তফসীরে মাআরেফুল কুরঅান (লেখক মুফতী মোহাম্মদ শফী, অনুবাদঃ মাওলানা মুহীউদ্দীন খান), তফসীরে নুরুল কুরআন(লেখকঃ মাওলানা আমিনুল ইসলাম), তফসীরে ইবনে কাসীর(লেখক ইবনে কাসীর, অনুবাদঃ জানা নেই), তফসীরে মাযহারী(লেখক কাজী সানাউল্লাহ পানিপথী (রহঃ) ইত্যাদি আরো অনেক তফসীরের কিতাব রয়েছে যেগুলো আমরা কিনে পড়তে পারি। কিন্তু শুধু কিতাব পাঠ করলেই যথেষ্ট হবে না। উস্তাদেরও প্রয়োজন রয়েছে। কিতাবও পাঠ করতে হবে, ওস্তাদের কাছেও যেতে হবে। আর দ্বীনী ইলম এর ওস্তাদ হল আলেম। সুতরাং দ্বীনী ইলম শিখতে হলে প্রথমে দ্বীনী কিতাব পাঠ করব, দ্বিতীয়তঃ আলেমের কাছে যাব। ছেলেরা যাবে পুরুষ আলেমের কাছে আর মেয়েরা যাবে মহিলা আলেমের কাছে। ######৩। দ্বীনী ইলম শিখার জন্য এর পেছনে জান, মাল, সময় লাগাতে হবে। অর্থাৎ ওস্তাদকে হাদিয়া তোহফা দিতে হবে। এবং এর জন্য মেহনত করতে হবে। মেহনত ছাড়া কিছু শেখা যায় না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×