ঢাকায় যে আর্টিকুলেটেড (জোড়া লাগানো দুই বগিবিশিষ্ট) বাস নামবে আগামী ১৭ তারিখ হতে আনুষ্ঠানিকভাবে, তার পরীক্ষামূলক চালনা হবে আজ রাতে।
৫০টি আর্টিকুলেটেড বাস কেনায় ব্যয় হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা।
১০ টি বাস দেশে এসেছে ২ মাস আগে।
বাসগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় ৫৯ ফুট, টার্ন করতে কমপক্ষে ৩৫ ফুট জায়গার প্রয়োজন, তাই এগুলোকে বসিয়ে রাখা হয়েছিল। পরে বাসের দৈর্ঘ্য কমিয়ে প্রায় ৫২ ফুট করা হয়। অবশিষ্টগুলো ভারত থেকেই দৈর্ঘ্য কমিয়েই আনা হবে। তাতে টার্ন করার জন্য ২৮ ফুট জায়গা লাগবে।
গাজীপুরে পরীক্ষামূলকভাবে বাসগুলো চলছে, আজ থেকে রাতে রাজধানীতে চলবে, আর উদ্বোধন হবে ১৭ ফেব্রুয়ারি।
রুট হতে পারে রাজধানীর
- মতিঝিল-আবদুল্লাহপুর
- মতিঝিল-মিরপুর
প্রতিটি বাসের আসন সংখ্যা ৫৮ এবং ৭২ জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



