আমাদের ভোটে নির্বাচিত ওনারা জাতীয় সাংসদ।
ওনারা তো ইট্টু (!!!!!!!!!!!!!!!!!) সুযোগ সুবিধা ভোগ করবেনই।
এই ইট্টু কতটুকু????? নিচে চিত্র দেখুন।
একটা হলো, ওনারা পায় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করার সুবিধা।
তাইতো ২০০ এর বেশি সাংসদেরা বিলাসবহুল গাড়ি আমদানি করেছেন।
স্পিকারসহ ৮৫ জন ৫ কোটি থেকে সাড়ে ৬ কোটি টাকা শুল্কমুক্ত সুবিধা পেয়েছেন।
আর এই আমদানীতে রাষ্ট্র রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে ১ হাজার কোটি টাকারও বেশি।
এই কথা আমার নয়, গতকাল সংসদে মাল সাহেবের।
তার তথ্যমতে দেখুন, কত টাকা দিয়া গাড়ি কিনল, আর কত্ত টাকা না দিতে হইল!!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ মোট ৩৭ সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কেনেননি।
আরো কেনেননি মন্ত্রিসভার ১৫ সদস্য।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




