somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্ব ২- আমলাতন্ত্রের ব্যবচ্ছেদ ; শিক্ষিত এবং অশিক্ষিতদের ভাবনাশক্তির হের ফের

১২ ই জুন, ২০২১ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত পোস্টের পর-

সিভিল সার্ভিস কমিশনার্স ১৮-২৩ বছরের বয়সের মধ্যে যারা আগ্রহী তাদের ১২৫০ নম্বরে পরীক্ষা নিতো; কৃতকার্য হলেই অক্সফোর্ড ২ বছরের কঠোর প্রশিক্ষণ ; সিলেবাস ছিল ভারতীয় সংস্কৃতি, সমাজ, অর্থনীতি, রাজনীতি, ভূগোল, আইন ও তাদের ভাষা সহ অন্য দুই ভারতীয় ভাষা। ভারতীয়করণ শুরুর পরও প্রার্থী নিয়োগে পক্ষপাতিত্ব অবলম্বন করায় কমিশনের সুপারিশ মোতাবেক ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠিত হয়ে নতুন যুগ শুরু করে ;পরীক্ষা লন্ডন থেকে এলাহাবাদে চালু হয়। বিশ্বকবির পরিবারের সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম অফিসার হয়ে রোল মডেল স্থাপন করেন। দিন যেতে থাকলে বৈষম্যভেদ সঠিক ভাবে না হওয়ায় সম্প্রদায়গতভাবে ইসলিংটন কমিশন, মন্টেগু-চেমসফোর্ড কমিশন এবং লী কমিশন(১৯২৪) গঠন করে সরকার।১৯৩৫ এর ভারত শাসন আইনে কয়েকটি সুপিরিয়র সার্ভিসকে প্রাদেশিক সার্ভিসের এখতিয়ারে প্রদান করা হয়। ব্রিটিশ ভারতে সর্বশেষ সিভিল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯৪৩-এ।

ইতিহাসে উল্লেখযোগ্য বাঙালী নেতাজী সুবাস চন্দ্র বোস ঠিক করলেন ব্রিটিশদের চাকুরী না করে কীভাবে খেদানো যায় ; সেই ধারাবাহিকতায় ৪৭এ দেশ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান আইসিএস রেডীমেড অফিসারদের ৭০০ জন ভারতে ও ৯২ জন পাকিস্তানে যোগ দান করে ও নাম দেয় সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি)। ১৯৭১ সালে আমরা দেশ পেয়ে সেই সিএসপি থেকে রেডীমেড ২০৯ জন অফিসার যোগ দেয় বাংলাদেশ সিভিল সার্ভিস।

আমলাদের ভাগ করলে মাঠ পর্যায়ের আমলা( সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার (ডিসি), বিভাগীয় কমিশনার চোখে পড়ার কারণ হলো অতীতের বৈষম্যতা; অন্যভাগ কেন্দ্রীয় পর্যায়ের আমলারা বাসা থেকে গাড়ী নিয়ে বের হয়, এসি রুমে বসে কাজ করে, গাড়ী করে বাসায় ফিরে বিধায় অমাবস্যার চাঁদ হয়ে যায়। র্যাংকিং মূলত- সহকারী সচিব → সিনিয়র সহকারী সচিব → উপ-সচিব → যুগ্ম-সচিব → অতিরিক্ত সচিব → সচিব/সিনিয়র সচিব।

বাংলাদেশের তরুনসমাজ আমলাতন্ত্রে ঢুকার লোভ কখন থেকে আরম্ভ করলো কে জানে; হয়তো যখন জেনেছে পদমর্যাদায় দেশের ১২তম ব্যক্তি একজন সচিব। আমলাদের লেভেল অনেক উপরে এরা অফিসে বাসার কাজ করে; চুরি করে; ঘুষ খায়; মামলা খেলে হাসে ; বিদেশে গিয়ে কিভাবে কাশি দিতে হয় সেই ট্রেনিং শিখে আসে। মজার ব্যাপার হল ফাইল অনেক সময় স্ট্যাচু অব লিবার্টির মত টেবিলে স্থির থাকে; অনেক সময় আলোর গতিতে দোড়ায়; ফাইলের উপর ফাইল রেখে পিরামিড, তাজিংঢং ও এভারেস্ট বানায়।
দেশের ৩০ ভাগ নাম লিখতে পারে না ;নিজের পরিবারকে ঠিকমত চিনে না ;আমলা চিনবে কীভাবে। দেশের অরাজকতায় সব রাগ, ক্ষোভ, অভিমান গিয়ে পড়ে শেখ কন্যা হাসিনার উপর। তবে আমি এখন
"শেখ হাসিনা ও আমলাতন্ত্র" টপিক নিয়ে সব ব্লগারদের ফিডব্যাক আশা করছি।


সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২১ সকাল ৮:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×