somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের ফুটবলের উপর আলো পড়েছে খানিকক্ষণ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমরা সবাই জানি, বাংলার মেয়েরা ফুটবলে সাফল্য পেয়েছে, দেশের সবাই খুশি, সালাউদ্দিনও খুশি ; উনি নেপাল যাননি,বিমানবন্দরে যাননি অফিসের চেয়ারে খুশি উদযাপন করেছেন, মিডিয়া কভারেজে আমরা জেনেছি উনি অনেক কথাবার্তা ছেড়েছেন।উনার একমাত্র সাফল্য উনি ঢাকায় মেসির আর্জেন্টিনাকে খেলিয়েছে। শেষ বাশি বাজার পর সময়ে যেতেই দেশের সবাই নড়ে চড়ে বসেছে, কয়েক সেকেন্ডের জন্য হলেও ভেবেছে, দেশের মেয়েরা এটা কি করলো!

সাফল্য এসেছে, অবহেলিত অন্ধকারে থাকা দল আলোতে এসেছে তাই বানের মত টাকা আসছে। কোটি টাকার অর্থ চলে এসেছে, অধিনায়কের আশা পূরণ হয়েছে। যদি অধিনায়ক ছাদখোলা বিমান চাইতো ' তখন ফুটবলের কর্মকর্তাগণ কি চাইতো,কি বলতো?
ফুটবলারদের বেঁড়ে উঠায় বাস্তবতার স্পর্শ পেয়েছে, সংগ্রাম করেছে, টিকে থেকেছে এমনকি এত ভালোভাবে টিকে থেকেছে যে, সাফের প্রতি ম্যাচের রেজাল্টই স্পষ্ট। ওরা ফুটবল খেলেছে, জিতেছে অথচ দেশে এত বড় উম্মাদনা বয়ে গেলো ওরা কেউ পূর্বে কখনো ভাবেনি। এখন ওরা টাকার মুখ দেখবে, সুন্দর জীবন পাবে সুতরাং ননীর পুতুল হয়ে ফুটবলের ফোকাস থেকে না সরলেই হয়।


ছেলেদের ফুটবলে লাস্ট ম্যাচ দেখেছিলাম মালয়েশিয়ার সাথে, খেলা পাঁচ মিনিট দেখার পর প্রেডিক্ট করেছিলাম ৫ গোল খাবে,হজমও করতো ৫টাই গোল পোস্ট বাঁচিয়ে দিয়েছিলো; তার আগে এক ম্যাচ দেখেছিলাম আফগানদের সাথে সম্ভবত,খেলায় শুধু একটা জিনিসই চেয়েছিলাম তা হলো " তোরা ১১ জন মিলে ৬/৭ পাস অন্তত খেল। না ওরা সেটাও পারেনি। কে জানে? সাবিনা আজ দেশে যে ইউরোপীয় ফুটবল কালচার ডুকিয়েছে, জামালরা এজন্মেও এ আবদার করতে পারবে কিনা?


উদযাপন,সম্মেলন, হাসিখুশি নিয়ে যা ছবি চোখে পড়েছে তা দেখে মনে হয়েছে মাঠে খেলেছে বাফুফের কর্মকর্তারা, অনেক কস্টে মাঠ থেকে উঠে এসে সাহেব সেজেছে ; নিজেকে সান্তনা দিয়েছি এই ভেবে যে ছোট দেশ, মানুষ বেশি তাই হয়তো কোচ/ক্যাপ্টেনের জায়গা হয়েছে একটু দূরে, হাতের বাঁ দিকে, যেখানে পৌছাতে ক্যামেরার মোচড় প্রয়োজন। তবে ছবি তোলার এইসব প্যার্টান ভবিষ্যৎ সম্পর্কে ভালো আভাস দিচ্ছে না।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ২৭ শে জুন, ২০২৬ রাত ১১:০০




স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×