রাজনীতি এখন আওয়ামীলীগের নিয়ন্ত্রনে, একথা বলার জন্যে খুব বেশী রাজনীতির পন্ডিত হতে হবেনা। কিন্তু এর ভবিষ্যত সুফল কি আওয়ামীলীগ পাবে? চার দলীয় ঐক্যজোট গঠিত হয়েছিল মূলত আওয়ামীলীগকে ক্ষমতা থেকে বিদায় করার জন্য, তারা সফলও হয়েছিল। কিন্তু চুড়ান্ত বিচারে বলতে হয়, আওয়ামীলীগ যেখানে রাজনীতির শিক্ষক, বিএনপি সেখানে ছাত্র মাত্র। বিএনপি বসে আছে জামাতকে শেষ করে দিয়ে এক ডিলে কয়েক পাখি মারার জন্যে।
বর্তমান বিএনপির রাজনীতির হিসেব করলে দেখা যায়, তারা এ বিচার নিয়ে একদম চুপ। তাদের হিসেব হচ্ছে, জামাতের ভোটাররা কখনই আওয়ামীলীগকে ভোট দিবেনা। সুতরাং জামাতকে আওয়ামীলীগ যতই পায়ের নীচে পিষবে, ততই ভোটের রাজনীতিতে বিএনপির লাভ। এইজন্যে বিএনপির নীতিনির্ধারকের বসে আছেন আর হিসেব কষছেন এক একটি ছাগু খুটির পতন মানে এক - কয়েকটি আসনের নিশ্চয়তা। তারা হিসেব কষছেন, আর বসে আছেন যখন যুদ্ধাপরাধের ইস্যুটি শেষ হবে তখন তাদের ক্ষমতায় যাওয়ার সময় হবে। তবে তাদের হিসেব যে একমুখি তা শিশু রাজনীতিকরা বুঝতে অক্ষম।
বিগত কিছুদিন আমি শেখ হাসিনার রাজনৈতিক কৌশল নিয়ে দ্বন্ধে থাকলেও এটা এখন অনেকটাই পরিষ্কার যে চার দলীয় জোট (২০ দলীয় নামে মাত্র) ভাংগার আগ পর্যন্ত নির্বাচন হবেনা। আর বিএনপির পক্ষে বর্তমান কৌশলে জোট ধরে রাখাও সম্ভবভ হবেনা। বিস্তারিত ব্যখ্যা নিস্প্রয়োজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


