কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ সেটআপ দিলে ব্যবহূত প্রয়োজনীয় সব সফটওয়্যার নতুন করে ইনস্টল করতে হয়। বিশেষ করে হার্ডওয়্যারের বিভিন্ন ড্রাইভার (অডিও, গ্রাফিক্স, প্রিন্টার, মডেম ইত্যাদি) সিডি থেকে নতুন করে ইনস্টল করতে হয়। ‘ডাবল ড্রাইভার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এই ঝামেলা এড়াতে পারেন। মাত্র ২.০৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি Click This Link ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু করে backup/scan current system বাটনে ক্লিক করলে কম্পিউটারের সব ড্রাইভারের তালিকা দেখা যাবে এবং কম্পিউটারে যুক্ত হার্ডওয়্যারের বিভিন্ন ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে থাকবে। এখান থেকে Backup now বাটনে ক্লিক করে destination-এ দেখিয়ে দিন ড্রাইভারগুলো কোথায় সংরক্ষণ হবে এবং এরপর ok দিন। তাহলেই ড্রাইভারগুলোর কপি সংরক্ষণ হবে। একই উপায়ে আপনি অন্যান্য ড্রাইভারও সংরক্ষণ করতে পারবেন। —খালেদ মাহমুদ খান, টাঙ্গাইল
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।