somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভবঘুরের ঠিকানা
নিজের সমন্ধে কিছু বলার নেই। এক সময় সামান্য কিছু লেখালেখি করতাম, সে গুলো পার্সোনাল সাইটে পাবলিশ করেছি। পড়তে চাইলে দেখতে পারেন - https://sam-sumon.blogspot.com/

অ্যাবি ও ব্রিটনি- একই দেহের জমজ দুই বোন ।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুটি সম্পূর্ণ মানুষ, কিন্তু একটি দেহকে ভাগাভাগি করে বেঁচে আছে- হ্যাঁ পাঠক আমি আমেরিকার দু বোন অ্যাবি আর ব্রিটনির কথা বলছি ।Abigail Loraine Hensel and Brittany Lee Hensel জন্মগ্রহন করেন মার্চ ৭, সাল ১৯৯০ এ । জন্মস্থান,আমেরিকার Minnesota রাজ্যে ।



Conjoined twins বা জোড়া শিশু কি ? সহজ ভাবে বলতে গেলে zygote বা আদি ভ্রুনকোষের identical twins সম্পূর্ণ ভাবে আলাদা হতে ব্যর্থ হয়, ফলে জমজ শিশু আলাদা ভাবে জন্ম
না নিয়ে জোড়া শিশু হিসাবে জন্মগ্রহন করে । প্রতি দুইলাখের ভিতরেএরকম জোড়া শিশু জন্মগ্রহনের সংখ্যা মাত্র এক জন । আবার এদের মধ্যে বেঁচে থাকার হার মাত্র ৫% থেকে ২৫% । জন্মগ্রহণকারী জোড়াশিশুর মধ্য পুরুষের চেয়ে মহিলার সংখ্যা
বেশি, প্রায় ৭০-৭৫% ।




এবার, অ্যাবি ও ব্রিটনির কিছু কথা শোনা যাক ।
বেশিরভাগ জমজ শিশুর মত তাদের দুজনের ব্যক্তিত্ব, আচার-আচরন কিম্বা পছন্দ-অপছন্দ সম্পূর্ণ ভিন্ন । অ্যাবি ও ব্রিটনির বয়স এখন ২৩ চলছে, অ্যাবি হচ্ছে কুস্বভাবের,
জেদি,একগুঁয়ে- প্রতিদিন ব্রেকফাস্ট জন্য কমলার রস তার চাইই চাই, অন্যদিকে ব্রিটনি স্বভাব এ শান্ত, সর্বক্ষণ পরিবারের
সবাইকে মাতিয়ে রাখে হাসি-তামশায়, সকালের নাস্তায় শুধুমাত্র দুধই যার প্রিয় ।

অ্যাবির পছন্দ গোলাপি রঙ এর সবকিছু, 'মেয়েলী' সমস্ত জিনিষ ভালবাসে সে, কিন্তু ব্রিটনির প্রিয় হল রক্তবর্ণ, ছেলেদের মত টুপি পরা পছন্দ করে সে। তবে তারা দুজনেই তাদের স্টাইল, পোশাক ইত্যাদি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে ভালবাসে যে কিভাবে নিজেকে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করা যায় কোন ছেলের কাছে !



কিন্তু এখানেই অন্যসব জমজ শিশুর তাদের সাদৃশ্যতা শেষ , তারাও জমজ কিন্তু জোড়া শিশু । এখানে তারা প্রত্যেকেই তাদের দেহের এক পাশ নিয়ন্ত্রন
করে । যেমন, অ্যাবি নিয়ন্ত্রন করে দেহের বা পাশ, তেমনি ডানপাশ নিয়ন্ত্রন হয় ব্রিটনি দ্বারা । একটিমাত্র দেহকে দুটি আলাদা সত্তা কিভাবে, কতটা
সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রন করে অতি স্বাভাবিক ভাবে এখন পর্যন্ত টিকে আছে - চিকিৎসা বিজ্ঞানে এ এক পরম বিস্ময় । দেহের বা পাশ অ্যাবি, দেহের ডানপাশ ব্রিটনি
নিয়ন্ত্রন করে একসাথে পিয়ানো বাজানে থেকে শুরু করে সাইকেল চালনা, সাঁতার কাটা, ভলিবল খেলা ইত্যাদি সত্যি অবাক করার মত । শুধু তাই না, তাদের
১৬ তম জন্মদিনে তারা উভয়ই ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছে । অ্যাবির ব্যাখ্যা, দুজনে যখন তারা গাড়ি চালায়, তখন স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রন করে দুজনে
মিলে; কিন্তু গিয়ার, এক্সিলেটর, ব্রেক নিয়ন্ত্রন করে ব্রিটনি, আর সে ক্লাস, ইন্ডিকেটর এবং লাইট । একবার ভাবুন তো, এভাবে গাড়ি চালনা কতটা বিস্ময়কর ।


The Daily Mail সর্বপ্রথম বিশ্বের সামনে উপস্থাপন করে অ্যাবি আর ব্রিটনি কে । তখন তাদের বয়স ছিল মাত্র ৬ । আজকে এ জন্য তারা অনেক পরিচিত । পরিচিতি নিয়েও তাদের বিরম্বনার শেষ নেই । অবশ্য পরিচিত জনেরা সবসময় তাদের আগলে রাখেন যেন অতি উৎসাহী কারও বিরম্বনার শিকার না হয় ।



৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×