এলোমেলো কবিতা- ৪
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি ফুল দাও
বলব না তোমাকে ভালবাসি।
যদি ঘৃণা দাও
বলব, আরেকটু কাছে আস-
ঘৃণাটাকে আমি ভালবাসি।
ভালবাসাকে কোনদিন ভালবাসতে শিখিনি আমি
ঘৃণায় ঘৃণায় গড়েছি জীবন।
জীবনকে ভালবাসি আমি- তাই
ভালবাসাকে ভালবাসতে শিখিনি কোনদিন।
যদি কথা দাও
কথা রাখতে পারবনা আমি
আমার কথা তো কেউ রাখেনি কোনদিন।
যদি ব্যথা দাও
স্বাগতম তোমাকে
বিষাক্ত মনে বিষই চাই শুধু-
অমৃত নেই প্রয়োজন।
যদি স্বপ্ন দেখাও
আলোকের পথ ধরে
অন্ধকারই আমার চির আপন- তাই
আলো চাইনা আমার।
স্বপ্ন কোনদিন দেখতে শিখিনি আমি
আঁধারে চলা আমার জীবন।
জীবনকে ভালবাসি তাই আমি
আলোর পথ ধরে চলতে শিখিনি কোনদিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে...
...বাকিটুকু পড়ুন
প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুন