somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভবঘুরের ঠিকানা
নিজের সমন্ধে কিছু বলার নেই। এক সময় সামান্য কিছু লেখালেখি করতাম, সে গুলো পার্সোনাল সাইটে পাবলিশ করেছি। পড়তে চাইলে দেখতে পারেন - https://sam-sumon.blogspot.com/

কবিতাঃ প্রিয় ঘাসফুল এবং প্রজাপতি।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ঘাস ফুল এবং প্রজাপতি-
আজ তোমাদের নিয়েই লিখতে বসলাম এ কবিতা।
আমার তো আর কেউ নেই-
যাকে নিয়ে একটা কবিতা লিখতে পারি।
এই মরুভূমির শহরে
বেঁচে থাকার তাগিদে ধুকে ধুকে বেঁচে থাকা জীবন থেকে-
বিদায় নিয়ে চলে গেছে সবাই,
যাকে আমি একটি কবিতা উৎসর্গ করত পারি।

প্রিয় ঘাস ফুল
সকালের সোনা রোদ্দুর অথবা
কুয়াশার শিশির বিন্দু গায়ে মেখে তুমি অপেক্ষায় থাক কার জন্য? পথিকের?
তোমাকে মাড়িয়ে সে চলে যাবে-
মানুষ দেবতার পদস্পর্শে আশীর্বাদীত করতে চাও নিজেকে?
আমার তো ও পথ ধরে যাওয়া হয়না আজ কতকাল হয়ে গেল।
জীবনের কত শত পথ পেড়িয়ে আজ গৃহ হারা ভবঘুরে পথিক আমি
কত শত পথের ধূলা জমা হয়ে আছে আমার শত ছিন্ন গাত্র চাদরে-
কিন্তু ঘাস ফুল, শেষ বার যখন তুমি
আমায় আলিঙ্গন করেছিলে গায়ের মেঠো পথ ধরে-
তারপর কতদিন পেড়িয়ে গেছে-
ভালোবাসার স্পর্শ আর কোনদিন পায়নি এ ভবঘুরে পথিক।
আমার হতাশা গুলো, যন্ত্রণা কিংবা
আমার বিপরীতে চলা সময়ের পথে-
কতবার হোঁচট খেয়েছি, রক্তাক্ত হয়েছি
তারপর আবারও উঠে দাঁড়িয়েছি-
প্রিয় ঘাস ফুল, তুমিই ছিলে আমার একমাত্রও প্রেরণা,
একমাত্র তুমিই ভালবাসতে আমায়।
মানুষই দেবতা, কিন্তু মানুষ মানুষের দেবতা নয়;
প্রিয় ঘাস ফুল,
যখন তুমি মানুষের পদস্পর্শ কর তখন মানুষ হয় দেবতা,
কিন্তু মানুষ যখন তোমাকে মাড়িয়ে যায়-
তখন কিভাবে তাকে দেবতা বলি?
দেবতার সন্ধান তাই পাইনি কোনদিন। অথচ আমিই সেই পথিক।

প্রিয় প্রজাপতি
রঙ্গিন ডানা মেলে যখন তুমি ফুলে ফুলে উড়ে যাও,
আমার যে কি ভাল লাগে দেখতে!
আমার সাদাকালো জীবনটা যদি তোমার ডানার উপর-
মেলে দিতে পারতাম।
হয়ত আমার জীবনটিও রঙ্গিন হয়ে যেত ঠিক তোমার ডানার মত।
মানুষের এই রঙের দুনিয়ায়
আমার সাদাকাল ধূসর জীবনটি বড়ই বেমানান।
মানুষ চায় রংধনুর সপ্তরঙ্গে- সেই সাথে রঙগুলোর একটির সাথে অন্যটির মিলিয়ে আরও কত শত রঙ-
চাওয়ার এ শেষ নেই-
একটি চাওয়া একটি রঙ; কতশত চাওয়া কতশত রঙ
অথচ লাল বেগুনি হলুদ সবুজ ... কিছুই নেই আমার,
পথিকের পথ হয় ধূসর- সাদাকালো
রঙ্গিন পথের যাত্রীরা কখনও হয়না পথিক, তারা পথচারি মাত্র।
তোমার রঙ্গিন ডানার রঙ মাখিয়ে এই অচেনা পথিকের
কখনও বা ইচ্ছা জাগে একটু ভালবাসার কথা বলতে;
সুখের কথা না হোক, একটু দুঃখের কথা কাউকে শোনাতে-
প্রিয় প্রজাপতি তাদের সাথে-
বিদায় নিয়ে একে একে চলে গেছে যারা সবাই।

প্রিয় ঘাসফুল এবং প্রজাপতি
আমি দেবতার সন্ধান করে পাড়ি দিয়েছি কত শত হাজার মাইল,
কিন্তু দেবতার সন্ধান পাইনি।
আবারও বলছি-
তোমাদের মাড়িয়ে যে চলে যায়, তাকে কিভাবে দেবতা বলি?
তবে আমি একজন পথিক হতে পেরেছি, একজন ভবঘুরে পথিক।
আমার পদচিহ্ন আমি রেখে গেলাম তোমাদের ডানায় ডানায় ।
নতুন দিনের কোন নতুন পথিক-
তাকে আমার মত করে কোন দেবতা খুঁজে বের করতে হবে না,
দেবতার সন্ধান সে পেয়ে যাবে-
তোমাদের ডানায়, তোমাদের ঘাসের শিশির বিন্দু কণায় -
আমার সে পদচিহ্ন দেখে দেখে।
যারা আমাকে ছেড়ে চলে গেছে, তাই আজ তারা থাক-
তারা থাক তাদের সবকিছু নিয়ে।
আজ তোমাদের নিয়েই লিখলাম প্রিয় ঘাস ফুল এবং প্রজাপতি ।
তোমরা ভাল থেক।

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×