somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ কৃষ্ণচূড়া এবং একজন সাধারণ পিতা ।

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় কৃষ্ণচূড়া
একটুকরো জমি আমার, সে জমিতে আজ আধিপত্য দিলাম তোমার।
যখন তুমি বেড়ে উঠবে, আর সবাইকে ছাড়িয়ে যাবে আকাশ সীমানায়
তখন তুমি মনে রেখ আমার কথা,
যে তোমাকে একদিন অনেক যত্ন করে লাগিয়েছিল-
আপন দু হাতে তুলে দিয়েছিল বাঁশের বেড়া।
আমারও একটি গোপন ইচ্ছা আছে যেন,
আমিও আমার পরিবারকে বলে যাব-
আমার শেষ ঠিকানা যেন এই কৃষ্ণচূড়া গাছের নিচেই হয়।
অচেনা মানুষের ভিড়েও অচেনা হতে পারিনি কোন দিন-
শেষ ঠিকানা তাই অচেনা জায়গায় হবে কেন বল।
আমার সন্তানদেরকে আমি বলে যাব,
যখন বুঝব আমার সময় ফুরিয়ে এসেছে।
ওদের জন্যতো এই এক জীবনে আর কম করিনি-
চাকুরী নামক চাকরের বোঝা টেনেছি টানা পঁয়ত্রিশ বৎসর-
কখনও কোনদিন বলিনি, এটি আমার-
বলেছি এটা তোদের, এটা তোদের জন্য করলাম।
কখনও বুঝতে দেইনি, কিন্তু মিটিয়েছি সবার চাওয়া-আব্দার-আহ্লাদ।
ওরা নিশ্চয় রাখবে আমার কথা, আমাকে চিরশান্তিতে আশ্রয় দিবে এখানে।

ওদের আমি অনেক ভালবাসা দিয়েছি, শিখিয়েছি বন্ধন
আশা করি সে বন্ধন রাখবে আমার মৃত্যুর পরেও।
এই এক টুকরো জমি খণ্ড-বিখন্ড হয়ে ভাংচুর হবে না।
আমার শেষ চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবেনা লোভ আর টাকা পয়সার কাছে।
ওরা তো স্বার্থপর নয়, আমি তাদের সেভাবে গড়ে তুলিনি।

যেদিন আমি থাকবনা, আমাকে মনে করুক আর নাই করুক
আমার সৃতিফলকে শ্যাওলা জমে মুছেও যায় যদি কথামালা
তবুও আমি চাইব, সুখে থাকুক আমার সন্তানেরা।
যখন আমার হাড়-মাংস পচে গলে মিশে যাবে মাটির সাথে
তখন তুমি হয়ে যাবে আমার অস্তিত্ব কৃষ্ণচূড়া।
আমি ফুল গুলোকে আরও রক্তাভতা এনে দিব-
আমার সন্তানেরা মুগ্ধ হয়ে যাবে,
যেমন মুগ্ধ ঠিক অতীতেও আমি করে রেখেছিলাম।
সেদিন তারা ভাববে, হয়ত বহুদিন পরে হলেও-
একটি বারের মত মনে পড়বে-
তাদের একজন পিতা ছিল, একজন সাধারন পিতা।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

×