আমারোতো ইচ্ছে করে মাঝে মাঝে তোকে ছুঁতে
হাতের ফাঁকে হাত রেখে পথ চলতে।
হলেইবা কি?
তুইতো এখন আমার কথা ভাবিসইনা,ছোঁয়ার কথা বাদই দিলাম
তোকে এখন দেখতে মানা!
সমস্যা নাই, যত পারিস ও অভাগী কষ্ট দে তুই
এক জীবনে কষ্টে কি আর মানুষ মরে?
তবু যদি একটু তোকে পারি ছুঁতে
আমার হাতটা যত্ন করে তুলে রাখতাম
মাঝে মাঝে ইচ্ছে হলে তোর শরীরের গন্ধ নিতাম
পালিয়ে আর ক'দিনই বা থাকবো আমি
জীবন থেকেই ছুটি নিবো
এই বসন্তে তোকে যদি ছুঁতে পারি!
(আকুতি/ শামীম মোহাম্মাদ মাসুদ)
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



