somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপন

২৪ শে মে, ২০২৫ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদেশের রাজনীতিতে আওয়ামিলীগরে ঠেকাইতে গেলে বিএনপিরে লাগবে, ঠিক তেমনি বিএনপিরে ঠেকাইতে গেলে আওয়ামিলীগ লাগবে। একথা জামায়াত কিংবা এনসিপি ভালো কইরা জানে। বর্তমান জামাত কিংবা এনসিপির সাথে বিএনপির লড়াই মুলত একটি অসম লড়াই। আওয়ামিলীগ বিহীন মাঠে বিএনপি হইতেছে এই মুহূর্তে আসমান সমান ক্ষমতাধর। এই আসমান সমান ক্ষমতা ঠেকানোর সাধ্য জামায়াত কিংবা এনসিপির নেই। যার কারনে বিএনপিকে ঠেকানোর জন্যই আওয়ামিলীগকে প্রাসঙ্গিক করে তোলা লাগবে।

এই মুহুর্তে আওয়ামীলীগের ভালো অংশকে দলে টানার চেষ্টা করছে বিএনপি, তবে খুব শীঘ্রই এই মিশনে ঝাপাইয়া পড়বে এনসিপি।এনসিপির জেলা উপজেলা ও আঞ্চলিক কমিটিতে আওয়ামিলীগকে বুকে টেনে নিবে শুধুমাত্র বিএনপিকে ঠেকানোর জন্য আর নিজের দলকে ফাইট করার লেভেলে নেয়ার জন্য।

এখন প্রশ্ন আসতে পারে তাহলে জামায়াতের কি হবে? রাজনৈতিক সেন্সে এদেশের রাজনীতিতে জামায়াত কখনো প্রাসঙ্গিক ছিলো না। এরা একেকবার একেক জনের ঘাড়ে ভর করে রাজনীতি করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।

তাহলে বিগত ১৬ বছর আওয়ামিলীগ জামায়াতকে এত চেষ্টা করেও শেষ করতে পারেনি কেন? এর উত্তর হলো, বিএনপি। বিগত ১৬ বছর জামায়াত যদি বিএনপির সাথে জোটে না থেকে একা রাজনীতি করতো তাহলে শেখ হাসিনা জামায়াতকে একেবারে শুরুতেই নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করে দিতো। কারন বিএনপির সাথে জামায়াতের লড়াইয়ের মতই আওয়ামিলীগের সাথে জামায়াতের লড়াই অসম লড়াই।

এই অসম লড়াইয়ে শেখ হাসিনা জিততে পারেনাই বিএনপির কারনে। শেখ হাসিনা জামায়াতকে বাচিঁয়ে রেখেছিলো বিএনপিকে ঠেকানোর কৌশল হিসেবে। আর বিএনপি জামায়াতকে ধরে রেখেছিলো আওয়ামিলীগ ঠেকানোর কৌশল হিসেবে। যেমনটা সামনের সময়গুলোতে এনসিপি জামায়াতকে ধরে রাখবে কিংবা জামায়াত এনসিপিকে ধরে রাখবে। সামনে এই দুদল মিলেই আওয়ামিলীগকে প্রাসঙ্গিক করে রাখবে বলেই আমার ধারনা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×