somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্বওমি মাদ্রাসার জন্য সরকারী প্রণোদনা বনাম মন্দির মেরামতের বরাদ্দ বৈষম্য

২৪ শে মে, ২০২০ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৈশ্বিক করোনা দূর্যোগের কবলে বাংলাদেশ। বিরাট জনগোষ্ঠীর এইদেশে দীর্ঘ লকডাউনের ফলে কর্মহীন পড়েছে লাখ লাখ মানুষ। সরকার রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী জনগণের জন্য খাদ্য বরাদ্দ ঘোষণা করেছে।
পাশাপাশি ক্বওমি শিক্ষা প্রতিষ্ঠানের মুয়াল্লিমদের জন্য মোটামুটি অংকের একটা অনুদানের ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রয়োজনের তুলনায় যা নেহায়েত অপ্রতুল।

কিন্ত বাধ সাধলো সমসাময়িক কালে মন্দির মেরামতের জন্য ২২৮ কোটি ৬৯ লাখের অনুদানের খবরটি৷
১৮১২টি মন্দিরে অনুদান ২২৮ কোটি ৬৯ লাখ।
আর ৬৯৯৫টি ক্বওমি মাদ্রাসার জন্য বরাদ্দ মাত্র ৮ কোটি ৩১ লাখ!
জননেত্রীর অনুদান ব্যালান্সটা বড়ই বেমানান হয়ে গেল।

এবার একটু বিশ্লেষণে আসা যাক।

বাংলাদেশে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নেই। মন্দির একটি প্রার্থনালয়।
মসজিদও একটি প্রার্থনালয়। মন্দিরের সাথে তুলনা হবে মসজিদের; শিক্ষা প্রতিষ্ঠানের নয়।
সরকার ২০১৯-২০২১ অর্থবছরে মসজিদের জন্য কি বরাদ্দ দিয়েছে সেটা দেখার বিষয়।
দৈনিক ইনকিলাবের তথ্য সুত্র মোতাবেক ইসলামিক ফাউন্ডেশন কতৃক সারা দেশে ৫৬০ টি চারতলা বিশিষ্ট মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেকটি মসজিদের জন্য সর্বনিম্ন ৪০ শতাংশ জমিন নির্ধারণ করা হয়েছে এবং এর নির্মাণ ব্যয় কমপক্ষে ১৫ কোটি টাকা। তন্মধ্যে ৪৮২ টি মসজিদের জন্য ইতোমধ্যে ৮ হাজার ৭২২ কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে। দেশব্যাপী ৩১০ টি মসজিদের কাজ গণফুর্ত অধিদপ্তরের অধীনে চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ৬ টি মসজিদের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

ধীরে ধীরে প্রত্যেক জেলায় বরাদ্দকৃত মসজিদগুলো নির্মাণ হবে। মসজিদে পুরুষ এবং নারীদের সালাত আদায়ের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। লাইব্রেরি থাকবে। হজ্বযাত্রী ও ইমামদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। মৃতদেহের গোসলের ব্যবস্থা থাকবে। দাওয়াতী কাজ ও ধর্মীয় আলোচনার জন্য হলরুম থাকবে। শিশুদের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা থাকবে।

এই হচ্ছে মন্দির বনাম সরকারের মসজিদ প্রকল্পের বাজেট বৈষম্য। তবুও খুঁত খুঁজে সরকারের সমালোচনা না করলে আমাদের পেটের ভাত হজম হয়না।
ক্বওমি প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের জন্য শেখ হাসিনার প্রণোদনা প্রস্তাবটি একান্তই ব্যক্তিগত ভাবনা থেকে ঘোষণা করেছিলেন তিনি। মন্দির মেরামতের বরাদ্দের তুলনায় অনেকাংশে কম হওয়ায় ক্বওমি আলেমরা অভিমান করে সেটা গ্রহণ করেন নি...
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ দুপুর ২:২২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প : পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য

লিখেছেন মোঃমোস্তাফিজুর রহমান তমাল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৮


ছবিসূত্র: Freepik.com

পড়ন্ত বিকেলে যখন গাছের পাতা ভেদ করে নরম রোদ অনেক কষ্টে মাটির রাস্তার উপর পতিত হয় অথবা যখন আওলাদের মায়ের রূপা ও বাতাসী নামক ছাগল দুটো তার দলবল নিয়ে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব নাকি ইনকিলাব? নির্ধারক হইবে কে?

লিখেছেন শূন্য সময়, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:১০

ভাষা লইয়া সারাদিনের বাকবিতন্ডা কিঞ্চিৎ উপভোগ্য ছিলো বৈ কি, কিঞ্চিৎ পীড়াদায়ক'ও ছিলো বটে। সকল বিষয়ে নাক গলানোর স্বভাব বাদ দিয়া এই বিষয় উপেক্ষা করিব ভাবিয়াছিলাম, কিন্তু দু কলম না লিখায়... ...বাকিটুকু পড়ুন

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

×