somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমাধ্যম-রাষ্ট্র-রাজনীতি

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে এখন আর কেবল ‘প্রিন্ট মিডিয়া’ বা কাগজে ছাপা সংবাদপত্রই গণযোগাযোগের মাধ্যম নয়। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এমনকি কোটি কোটি মানুষের দৈনন্দিন ব্যবহৃত হাতের সেলফোনটিও এখন গণযোগাযোগের মাধ্যম।
গণমাধ্যমের এই সম্প্রসারিত ব্যবস্থা একদিকে যেমন সবার জন্য তথ্যভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে, অন্যদিকে সেই সুবাদে তথ্য জানাকে একটি মৌলিক অধিকারে পরিণত করেছে। উন্নত অনেক দেশের মতো বাংলাদেশেও প্রণীত হয়েছে ‘তথ্য অধিকার আইন’ এবং আইনি অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। তথ্য অধিকার এখন গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অনুষঙ্গ। আরো একটি মৌলিক পরিবর্তনও কারো দৃষ্টি এড়ায় না। অতীতে প্রিন্ট মিডিয়া বা সংবাদপত্রের আদিযুগে সংবাদপত্র বা গণমাধ্যম শিল্প ছিল না। বর্তমানে তা শিল্প হয়ে উঠেছে। বলা হয়ে থাকে, পৃথিবীর প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছে চীনে। অবশ্যই তা ছিল হস্তলিখিত। তবে আধুনিক সংবাদপত্রের জন্ম, মুদ্রণযন্ত্র আবিষ্কারের সঙ্গে- ইউরোপে। উনিশ শতকে সংবাদপত্র হয়ে ওঠে ইউরোপ-আমেরিকার গণজাগরণের হাতিয়ার। একই সঙ্গে তা ছিল বিভিন্ন ভাবাদর্শ ও রাজনৈতিক চিন্তাচেতনার বাহন। সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে উনিশ শতকেই ‘সেন্সরশিপ’ চালু করা হয়েছিল।

আমাদের মতো ঔপনিবেশিক দেশগুলোতে ‘স্বাধীনতা’ শব্দটি কেবল মত প্রকাশের বা ব্যক্তি স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ‘স্বাধীনতা’ শব্দটি হয়ে ওঠে পরাধীনতা থেকে মুক্তির দ্যোতনা। স্বাধীনতার জন্য রাজনৈতিক সংগ্রাম যত জোরদার হয়, গণমাধ্যম হিসেবে সংবাদপত্রও ততই এই সংগ্রামের বাহন হয়ে ওঠে। স্বাধীনতার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতো বৈচিত্র্য থাকা সত্ত্বেও সংবাদপত্রগুলো স্ব-স্ব অবস্থান থেকে স্বাধীনতার পক্ষে মত প্রকাশ করতে থাকে। পরাধীন ভারতে, এমনকি বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত ‘সংবাদপত্র’ ঠিক শিল্প হয়ে ওঠেনি। সংবাদপত্র ছিল এক ধরনের রাজনৈতিক হাতিয়ার। যার জন্য সরকারি মালিকানায়, ক্ষমতাসীনদের মতাদর্শ ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে সংবাদপত্র প্রকাশ হতে দেখা যায়। আবার সরকারবিরোধী সংবাপত্রও ব্যাপকভাবে প্রকাশিত হতো। সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে মুনাফার চেয়েও রাজনৈতিক অঙ্গীকারই বেশি কাজ করেছে। ইউরোপ-আমেরিকায় সংবাদপত্র অনেক আগেই শিল্প হিসেবে আত্মপ্রকাশ করে। শিল্পের প্রধান লক্ষ্য হচ্ছে ‘মুনাফা’। অধিক মুনাফার জন্য প্রয়োজন অধিক বিনিয়োগ। ‘সংবাদ’ বা ‘খবর’ পরিণত হয় পণ্যে। বেসরকারি মালিকানায় রেডিও এবং টেলিভিশন ছেড়ে দেয়ার পর, কেবল সংসদই নয়, নাচ-গান, সিনেমা, নাটক, খেলাধুলা প্রভৃতি সব কিছুই এক ধরনের পণ্যে পরিণত হয়। এসব পণ্য যতটা আকর্ষণীয় হবে, পণ্য পরিবেশনে যতটা বৈচিত্র্য আনা যাবে, পণ্যটির বাহক সংবাদপত্র, রেডিও টেলিভিশন ততটাই জনপ্রিয় হয়ে উঠবে। প্রতিযোগিতামূলক বাজারে পণ্য পরিবেশক সংবাদপত্র, রেডিও বা টিভি চ্যানেলটির টিকে থাকা নির্ভর করবে তার পরিবেশিত পণ্যের উৎকর্ষতা, বিশ্বাসযোগ্যতা এবং ভোক্তার নানামুখী চাহিদা পূরণ। আর এ জন্য প্রয়োজন বিপুল বিনিয়োগ। অতীতের মতো কোনো এক ব্যক্তি, একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষে তাই এখন আর এ ধরনের কর্পোরেট শিল্প (তা সে সাংবাদপত্র/টিভি যা-ই হোক) স্থাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তথ্যপ্রযুক্তির সর্বশেষ আবিষ্কার গণমাধ্যমের প্রচলিত সংজ্ঞা, পরিধি, ভূমিকা, দায়িত্বশীলতা এবং উপযোগিতাকে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।

আসলে সংবাদপত্র অথবা টেলিভিশন- যাই বলুন, তার টিকে থাকা এবং মুনাফা নির্ভর করে বিজ্ঞাপনের ওপর। সংবাদ এখনো পণ্য- তবে সবচেয়ে কম দামি পণ্য। অতীতে গণমাধ্যম ‘সংবাদ’কে পণ্যে পরিণত করে তারই বিপণন করত সংবাদপত্রের (টেলিভিশনেরও) মাধ্যমে। এখন সংবাদপত্র ও টেলিভিশন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং কর্পোরেট অর্থনীতির বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করেই বিশাল মুনাফা শিকারের হাতিয়ারে পরিণত হয়েছে। ইউরোপ আমেরিকায় তাই, অনেক জনপ্রিয় সংবাদপত্র এখন বিভিন্ন পাবলিক প্লেসে বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলাদেশেও এটা সম্ভব। বিশেষ করে বিজ্ঞাপন ভারাক্রান্ত পত্রিকাগুলো (আমার ধারণা, প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন প্রভৃতি) যদি বিনামূল্যে বিতরণ করে, তারপরও ওইসব সংবাদপত্র যথেষ্ট মুনাফা করবে। একথা সত্য, সংবাদপত্র বা টিভির মালিক/কর্পোরেট হাউসগুলোর সুনির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভাবাদর্শগত অবস্থান এবং নিজস্ব এজেন্ডা থাকা স্বাভাবিক। বিশেষ মতাদর্শ বা রাজনৈতিক দলের প্রতি আনুগত্য বা সহানুভূতি থাকাও বিচিত্র নয়। তবে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের উৎস ও পরিমাণের ওপর নির্ভর করে সংবাদপত্রটির স্বাধীনতার এবং সামাজিক অঙ্গীকারের সীমা। বিজ্ঞাপন গণমাধ্যমের ‘স্বাধীনতা’কে নতুন ডাইমেনশন দিয়েছে। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কোনো ‘সংবাদ’ পরিবশেন বা বিজ্ঞাপন পাওয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন কোনো কার্যক্রম সংশ্লিষ্ট সংবাদপত্র/টিভি চ্যানেলটি কদাচ করবে। আমাদের দেশের অনেক পত্রিকাই ‘লুটেরা ধনীকদের’ বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ভীষণ সোচ্চার। কিন্তু বিজ্ঞাপন হারানোর ভয়ে কোনো কোনো ভূমিদস্যু, কর্পোরেট হাউস এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের সোচ্চার হতে দেখি না। অতএব, গণমাধ্যমের চিরায়ত নৈতিকতা, সৎ সাংবাদিকতা অথবা বস্তুনিষ্ঠতা এখন প্রায়শই গণমাধ্যমটির অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক এজেন্ডার প্রকৃতির নির্ভর করছে। একটি সংবাদপত্র জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিধ্বনি অবশ্যই করতে পারে এবং গণআন্দোলনের পরিপ্রেক্ষিতে জনগণ যদি তার পদচ্যুতি দাবি করে, তাহলে সংবাদপত্রটি তা নির্ভয়ে প্রকাশ করতে পারে। স্বৈরাচারবিরোধী সংগ্রামে জেনারেল এরশাদের পতনের দাবি ছিল, সর্বজনীন। অবশ্যই দায়িত্বশীল পত্রিকা এই সর্বজনীন দাবিটির পক্ষে অবস্থান নিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এজেন্ডাটি কার? আপনার না জনগণের। সত্য বটে জনগণের নামে আপনিও সে এজেন্ডা উত্থাপন বা প্রচার করতে পারেন। যদি তা করেন, গণমাধ্যম বা সংবাদপত্র হিসেবে আপনি কি আপনার দায়িত্বের সীমা লঙ্ঘন করলেন না? রাজনৈতিক দলের সঙ্গে এবং রাজনীতিবিদদের সঙ্গে সংবাদপত্রের ও সম্পাদক/সাংবাদিকদের ভূমিকার তো তারতম্য থাকবে। নিঃসন্দেহে দায়িত্বশীল সংবাদপত্র রাজনৈতিক দলের বা রাজনীতিবিদদের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না। গণমাধ্যমকে অবশ্যই কতগুলো সর্বজনীন বা বিশ্বজনীনভাবে গ্রহণযোগ্য নৈতিক মানদণ্ড, স্বাধীনতার সীমা এবং দায়িত্বশীলতার পরিধি মেনে চলতে হবে।











সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

×