somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমাধ্যমে নারী কর্মীদের যৌন হয়রানি ও মালিক পক্ষের টিভি ব্যবসা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে টিভি চ্যানেলে মেয়েদের কাজ করা খুব অসুবিধা হয়ে পড়েছে। এ অবস্থা অনেক বছর ধরে বিদ্যমান কিন্তু এখন মনে হচ্ছে আরো বেশী চ্যালেঞ্জলিং হয়ে পড়েছে টিকে থাকা নিয়ে। আজ ফেইসবুকে দেখলাম ইটিভির ১৫ মিনিটের একটি ভিডিও অংশ। যেখানে নাম করা টিভি সাংবাদিকরা কিভাবে মেয়েদের হেনস্থা ও যৌন হয়রানি করছে কিন্তু কেউ এতদিন মুখ খুলেনি। অন্যায়কারী অন্যায় করে পার পেয়ে যাবে কিন্তু কেউ জানতে পারবে না তা সবসময় সঠিক নয়, একদিন হলেও মানুষ তা জানবে। ইটিভির অনিয়মের বিষয়টি অনেক আগে থেকেই অনেকে জানতো কিন্তু কেউ মুখ খুলেনি। অনিয়ম বলতে ছিল যেমন মেয়েদের উপর যৌন হয়রানি, বেতন বৈষম্য, পুরুনো কর্মীদের ছাটাই, বিভিন্ন অনুসন্ধানমূলক অনুষ্ঠন বন্ধ করে দেয়া। আজতো জানা গেল ইটিভির অনিয়মের বিষয় অপেক্ষায় থাকুন কিছুদিন পর হয়তোবা দেখতে পাবো আরো কিছু গণমাধ্যমের অনিয়মের চিত্র। তবে গণমাধ্যমে নিঃশব্দে যে নারীদের উপর যৌন হয়রানি হচ্ছে তা প্রশাসনের এখন একটু এইদিকে সুনজর দিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত। আমরা বর্তমান প্রশাসনের উপর আশাবাদী যে প্রসাশন এই বিষয়টি অতি অবশ্যই দেখবে। বাংলাদেশে পুরুষদের সবচাইতে বড় শক্তি হচ্ছে মেয়েদের চুপ থাকা। মেয়েরা চুপ থাকে কারন একটি মেয়ে চিন্তা করে সে কিভাবে এই নির্লজ্জতার কথা বলবে, সমাজ ও পরিবার তাকে ভালো চোখে দেখবে না। আর এই একটি বিষয়কেই কেন্দ্র করে পুরুষরা মেয়েদের উপর সব রকম নির্যাতন চালিয়ে যায়। তবে আর নয় মেয়েরা এখন আগের চাইতে অনেক বেশী বুদ্ধিমতী এবং সচেতন হয়েছে। তারপরেও পুরুষশাষিত এই সমাজে টিকে থাকতে হলে তাদের ঘরে, বাইরে, অফিসে আদালতে, স্কুল, কলেজে, কর্মসংস্থানে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে।

নাম না বলেই জানাই হাতে গোনা কয়েকটা টিভি চ্যানেল ছাড়া বেশীরভাগ টিভি চ্যানেলের কর্মকর্তা কর্মচারীদের বেতন হচ্ছে না তিন থেকে চার মাস যাবত। কিছু বলতে গেলে ম্যানেজমেন্ট বলে না পোষালে চাকুরী ছেড়ে দিন। আমাদের দেশের টিভি চ্যানেলগুলোর উপর সঠিক কোন নীতি মালা নেই। তাই চ্যানেলগুলো যা খুশি তাই করছে কর্মকর্তা ও কর্মচারীদের উপর। তিন থেকে চার মাস পর পর একমাসের বেতন বা একমাসের অর্ধেক বেতন হচ্ছে। মালিক পক্ষ বলছে লাভ হচ্ছে না কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে দেশের বাইরে বিদেশে তাদের আলাদা ব্যবসা আছে, তারা সবাই পরিবার পরিজন নিয়ে সেকেন্ড হোম করেছে কেউ মালেয়শিয়া, কেউ আমেরিকা আবার কেউবা কানাডা। ব্যাংকে তাদের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ আছে। কিন্তু তারা কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতনাদি দিতে পারছে না প্রশ্ন হলো দিতে পাছে না নাকি ইচ্ছে করে দেয় না? কি হাস্যকর তাই না? তাদের চ্যানেল ব্যবসা থেকে যদি লাভ না থাকে তাহলে তারা চ্যানেল ব্যবসা বন্ধ করছে না কেন? এই যে মালিক পক্ষ বেতন দিচ্ছে না এর মাঝেও ব্যবসা আছে, তাহলে ব্যবসাটা কি? ধরুন খুব সামান্য করে যদি ধরি, সংবাদ চালাতে সবকিছুর খরচ মিলিয়ে মাসে ৪০ লক্ষ টাকা খরচ হয়। এই টাকাটা যদি চার মাস ব্যাংকে রাখা হয় তাহলে মালিকের ইন্টারেষ্টসহ কত টাকা আয় হচ্ছে ব্যাংক থেকে? একবার চিন্ত করে দেখুন। টিভি চ্যানেলতো বন্ধ করা যাবে না কারন এখন এটা একটা ক্ষমতা ও ষ্টাটাস হয়ে গিয়েছে ব্যবসায়ীদের দৈনন্দিন জীবনে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×