somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক হেফাজতি শিক্ষক যেভাবে হেফাজত করলেন শিশু ছাত্রদের শরীর

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে হেফাজতে শিক্ষক আটক ! ! !


জামালখান ওয়ার্ড এলাকায় অরবিট ক্যাডেট স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধ্যে ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগ করেছেন অভিভাবক রা।
মঙ্গলবার দুপুরে নগরীর এস এস খালেদ রোডে অবস্থিত স্কুলের জামালখান ক্যাম্পাসে পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় তাকে আটক করা হয়। আটক শিক্ষকের নাম মো. ওসমান গণি (৩০)। তার গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমা ছড়া এলাকায়।

নগরীর চকবাজার থানার ওসি আতিক আহমেদ বাংলানিউজকে বলেন,‘অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে স্কুলের ট্যাংক থেকে লুকানো অবস্থায় আটক করা হয়েছে। ছাত্রদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।

ওই শিক্ষকের নির্যাতনের শিকার এক ছাত্রের অভিভাবক লোকমান হোসেন বাংলানিউজকে জানান, ওই স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়া তার ছেলে বাড়ি ফিরলে পিটসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখতে পান। বিষয়টি ছেলের কাছে জানতে চাইলে সে তার এক শিক্ষক এমনটি করেছে বলে জানায়।

তিনি বলেন,‘ওই শিক্ষক প্রতিদিনই দু-তিনজন ছাত্রকে নিয়ে ছাদে চলে যেতো। সেখানে ওই শিশুদের উপর নিমর্ম নির্যাতন করতো সে। কিন্তু বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা কোন ব্যবস্থা নেয়নি। উল্টো টালবাহানা শুরু করেছে।’

এ ঘটনায় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ স্কুলের ট্যাংকি থেকে ওই শিক্ষককে আটক করেছে বলে জানা অভিভাবকরা।

কর্তৃপক্ষ ওসমানি গণিকে স্কুলের দ্বিতীয় তলায় বসিয়ে রাখলেও তিনি জনতা ও পুলিশের হাতে ধরা পরার ভয়ে পালিয়ে ছাদে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে থাকেন। এরপর অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের সহায়তায় তাকে ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে আরেক অভিভাবক মো. হুমায়ুন বলেন,‘ডে-কেয়ারের কথা বললেও সন্তানদের নিরাপত্তা দিতে পারছে না তারা।’

স্কুল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ওসমান গণি ওই স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।ওই স্কুলের প্রধান সমন্বয়ক হওয়ায় অন্যান্য সহকর্মীদের সঙ্গেও খারাপ আচরণ করেন।

সম্প্রতি তিনি বিদ্যালয়ের স্কুল শাখার ডে-কেয়ারের ছাত্রদের সঙ্গে বিভিন্ন যৌন নিপীড়ন মূলক আচরণ করতে থাকেন। ছাত্ররা তাদের বিষয়টি বললে তারা ওসমানের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

অরবিট ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম নুরুল আলম বাংলানিউজকে বলেন,‘আজ (মঙ্গলবার) সকালে বিষয়টি শোনার পরপরই ওসমানকে আটক করেছি।’

এর আগে এমন ঘটনা শুনেননি উল্লেখ করে তিনি বলেন,‘ তবে এ ঘটনার পর ওসমানের বিরুদ্ধে এমন আরও তিন-চার জন ছাত্রকে যৌননির্যাতন করার অভিযোগ পেয়েছি।’

বরখাস্ত ওসমান গণি:

এদিকে এঘটনার পর মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শিক্ষক ওসমান গণিকে স্তুল থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল এম নূরুল আলম।

এ দিকে ওসমান গণির সহকর্মীরা জানিয়েছেন, তিনি চুনতি মাদ্রসায় পড়াশোনা শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষায় মাস্টার্স করেছেন এছারাও তিনি হেফাজতের সাথে জড়িত বলে জানা যায়।
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×