somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামা !!!!!

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মামা -প্রতিদিনের সব চেয়ে বেশী ব্যবহৃত সব্দ গুলোর একটি হয়ে গেছে সেই কবে থেকে। অফিসের বস বাদে বাদবাকি সবাইরে মোটামুটি এই এক সম্বোধনেই সব কাজ সারা।

মামা একটা সিগারেট, মামা এক কাপ চা -ভাল কইরা বানাইয়েন , এই মামা যাবেন, মামা আলু কত, মামা..। মোটামুটি প্রয়োজনের সব যোগানদাতকে এক মামা ডাকেই সারা।

মাঝেমাঝে ভাবি আচ্ছা চাচা কেন বলা হয়না । মামাতে সম্ভবত এক ধরনের অযাচিত অধিকার বোধ কাজ করে, আব্দারটাও মনে হয় একটু বেশী খাটে- মামা পটল আজকে দুই টাকা কম রাখেন :)

কখন যে বাপেরে ভুল করে মামা বলে ফেলি এই ভয়ে থাকি। ছোট ভাই কম্পুর এজিপি কেবল লাগাতে না পারায় একবার বলে ফেলেছিলাম- মাম্মা এটা তোমারে দিয়া হইবোনা, সর আমি লাগাইয়া দিই । পাশের রুম থেকে আম্মু জানতে চাইল কিরে তোর মামা আসছে কখন :-*

প্রিয় মামাদের তালিকায় আছে ভার্সিটির ক্যান্টিন বয় (মামা একটা চা আর একটা বিড়ি লইয়া আস) , পাড়ার টং দোকানের চা ওয়ালা, অফিসের সামনের সিগারেট বিক্রেতা ..........................।

মামা শব্দটা যেন সবসময় জিহ্বার আগায় কিলবিল করে ।মাঝেমাঝে তৈরী করে বেগতিক দশার। শেরাটনে একটা পার্টি ডিনার শেষে চা পরিবেশন করছে ওয়েটার। ওনারা আবার দুধ চিনি আগে মিশাইয়া দেননা । যা দিছে তাতে তেমন একটা মিষ্টি না হওয়ায় এক বন্ধুতো সাজুগুজো করে থাকা ওয়েটাররে হাতের ইশারায় কাছে ডাকল, আসার পর বলে বলল- মামা চিনি কম হইছে, আরও দুইটা চিনির প্যাকেট নিয়া আসেন। এই সম্বোধনে অনভ্যস্ত ওয়েটার কিছুক্ষন তাকাইয়া থেকে (কিন্চিৎ অপমান ও ফিল করতে পারে) চিনি আনার জন্য হাঁটা ধরল। পাশের আরেক বন্ধু ওরে দিল ঝারি- এই শালা এইখানে ওয়েটাররে তুই মামা ডাকলি , ওতো ভাবব তুই জঙগল থেইকা আইসস। নির্বিকার বন্ধুর উত্তর অফিসের সামনে টং দোকানে দিনে পাঁচ বার কই মামা দুধ চিনি বাড়াইয়া দেন , আর এখানে কইলে সমস্যা। ও যা ভাববো ভাবুকগা ।

এই মামা ডাক নিয়া ব্যাপক ঝামেলা পাকাইছিলো আমার আসল বড় মামা। কোরবানীর আগে ছোট খালার বাড়ীতে ওনি খাসী নিয়া যাবেন।বহুত জোরাজুরি কইরা আমারে বাধ্য করলেন সাথে যাইতে হবে। গরু ছাগলের হাঁটে আমি ঢুকুমনা , ট্যাক্সীতে আপনে খাসী ধইরা বসে থাকবেন, আমি শুধু সাথে যামু, এই শর্তে রাজী থাকলে আছি। উপায় না পাইয়া তিনিও রাজী হইলেন। সত্যিসত্যি আমি হাঁটে না ঢুকে সামনের একটা চার দোকানে দাঁড়াইয়া গেলাম। অগত্যা তিনি একা গেলেন। আমি বসে বসে চা সিগারেট খাইলাম। চল্লিশ-পঞ্চাশ মিনিট পর ওনি এসে হাজির। নারে কোন সুবিধা করতে পারলমনা। চল চা খাই- চলেন।

দোকানে ব্যাপক ভীড় । বয় বেয়ারারা আমাদের দিকে তাকানোর ও টাইম পাইতাছেনা। আমি কয়েকবার বেয়ারাকে এই মামা এডিকে আহ, শুন- টাইপ হুঙ্কার দিলাম। তারা তাকায়ওনা দেখছি। আরও কয়েক দফা ট্রাই এর পর পর বড় মামা গেলেন ক্ষেপে । কি মামা মামা কইরা চিল্লায়তাছিস কতক্ষন ধরে। ও তোর মামা হইল কবে থেইকা ।

কটমট কইরা তিনি জোরে হাঁক দিলেন এক বেয়ারার দিকে তাকাইয়া- এই এদিকে শুন ! চা সিঙ্গারা নিয়া আই। বেয়ারা কথা এবার গায়ে লাগাল। অর্ডার নিতে আসল। মামা আমার দিকে তকাইয়া ভাবলেশহীন মুডে বলল আর কিছু খাবি নাকি।

বুঝলাম আসল মামার সামনে যারেতারে মামা ডাকাই তার খুব গায়ে লাগছে। আমি মনে মনে ভাবি তোমারে একবার ভার্সিটি নিয়া ছাইরা দিতে পারলে ভাল হইত, বুঝতা মামা ,মামা কত প্রকার ও কে কে ।
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×