somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কি এখনো মইন বা তার লোকজনই দেশ চালাচ্ছে

০৩ রা জুন, ২০১০ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত দুই দিনে বাংলাদেশে যা ঘটে গেলো কেমন যেনো পরিচিত মনে হচ্ছে।

২০০৭ সালের মার্চ মাসঃ
আজম জে চৌধুরী নামে এক ব্যবসায়ীকে আটক করেছিল সেনা বাহিনী। আগেই বলে রাখা ভালো তখন দেশ চালাচ্ছিল জেনারেল মইন ও তার পারিষদ আর ঐ পুতুল সরকারের প্রধান ছিলো ফখরুদ্দিন আহমেদ। আজম চৌধুরীকে ভয়ভীতি দেখিয়ে কিছু কাগজে দস্তখত নেয় সামরিক গোয়েন্দারা। ওই কাগজ দিয়ে থানায় মামলা হয় গোপনে এবং ৭ মার্চ রাতে আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনাকে আটক করে টেনে হিচড়ে কোর্টে তোলে সরকার। একই রাতে লক্ষীপুর বিএনপি-র সংসদ সদস্য প্রার্থী আমিন আহমেদ চৌধুরীকে আটক করে তার কাছ থেকে জোর করে নেয়া কাগজ দিয়ে এজাহার বানিয়ে গুলশান থানায় মামলা করা হয়। আর এ মামলার ওপর ভিত্তি করেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে আটক করা হয়। এর পরের কাহিনী সবার জানা। পরে অবশ্য আজম জে চৌধুরী এবং আমিন আহমেদ চৌধুরী দু’জনেই এসব গোমর ফাক করে দিয়েছেন এবং মামলাগুলো অকার্যকর হয়ে যায়।

এবার আসা যাক নগদ ঘটনায়ঃ
১ জুন ২০১০: দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক (যদিও পত্রিকা কতৃপক্ষ প্রকাশক পাল্টেছেন, কিন্তু সরকারের খাতায় নাম বদল হয় নি) আলহাজ্ব হাসমত আলীকে আটক করে নিয়ে যায় এনএসআই। আটঘন্টা পরে তাকে ছেড়ে দিলেও ভয়ভীতি দেখিয়ে ২ টি কাগজে সই রেখে দেয়। এ কাগজ দিয়ে গোয়েন্দা সংস্থার ব্যবস্থাপনায় একটি প্রতারনার মামলা দায়ের হয় আর আমার দেশের ডিক্লারেশন বাতিল করে ঢাকার জিলা প্রশাসক। এর পরে রাত ১১টায় আমারে দেশের প্রেস সিলগালা করা হয়। সম্পদক মাহমুদুর রহমানকে ব্যাপক প্রতিবাদের মুখে ভোর পৌনে চারটায় আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে অসংখ্য সেনা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিল এ অভিযানে।

১৯৭৫ সালের ১৬ জুনঃ
বাকস্বাধীনতা হরনের কালো দিন এটি। বাকশাল আইনের অধীনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মজিবুর রহমান দেশের ৪ টি পত্রিকা বাদে সকল পত্রিকার ডিকলারেশন বাতিল করেন। এর পরে জীবিকা নির্বাহের জন্য অনেক খ্যাতিমান সাংবাদিকও ঢাকা স্টেডিয়াম, গুলিস্তান ও প্রেসক্লাবের সামনে বাদাম বিক্রি করেছে। খাবার না পেয়ে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় অনেকে মৃত্যুবরন করেছে।

২০০৭ সালের ১১ জানুয়ারীঃ
সেনাপ্রধান লেঃ জেঃ মইন তার দলবলসহ প্রবেশ করেন বঙ্গভবনে এবং প্রেসিডেন্ট ডঃ ইয়াজউদ্দিন আহমদকে ভয়ভীতি দেখিয়ে জারী করেন জরুরী অবস্থা। এ ফরমানের ওপর ভিত্তি করে সারা দেশে সেনা বাহিনী নামানো হয় চালায় অপারেশন। হাজার হাজার মানুষকে আটক করে অত্যাচার নির্যাতন চালানো হয়। তাদের সহায় সম্পদ নিয়ে নেয়া হয়, নির্য়াতন ও ভয়ভীতি দেখিয়ে নানা রকম স্বীকারোক্তি ও অন্যের বিরূদ্ধে বানোয়াট মামলা দেয়া হয়।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরঃ
দাবী করা হয় একটি ভালো নির্বাচনের মাধ্যমে মহাজোট সরকার ক্ষমতা গ্রহন করেছে। যদিও বিরোধী দলের দাবী- ঐ নির্বাচন ছিল সমঝোতার। কারচুপি করে ক্ষমতায় আনা হয়েছে একটি দলকে।
২০১০ সালের ১৯ মেঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্টনে এক জনসভায় বলেছেন, বর্তমান সরকার হলো ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের এক্সটেশেন। এদের ঘাড়ে ১/১১ ভূত রয়েছে।

১ জুন তারিখে আমার দেশ বন্ধ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হলো তাতে কি এটা পরিস্কার হয় না- দেশে কোনো নির্বাচিত বেসামরিক সরকার নাই দেশ চালাচ্ছে- মইন বা তার লোকজন??
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ রাত ১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×