নিঃশব্দ
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরস্পরকে বোঝা। তবে বুঝতে পারারও প্যারা আছে এক প্রকার। বন্ধু মনে মনে কি ভাবছে একসময় তাও ধরে ফেলা যায়। এমনই দুই বন্ধু ছিল মঞ্জয় আর কামনা। কামনাকে মনে মনে খুবই ভালবাসে মঞ্জয় কিন্তু বন্ধুত্বের কারনে কিছু বলে ওঠা হয়না।
কামনা একসময় ভালবাসত মদন কে। ছাড়াছাড়ি হবার পরও ছাড়াছাড়ি হয়নাই এমন ব্যাপারটা। মদনের চোখে মঞ্জয় আবার শত্রু। মঞ্জয়ও মদনকে সেভাবেই দেখে। কামনা জানে ব্যাপারটা তবু তার অসীম সরলতা (!) অথবা কুটিলতা (মেয়েদের মন ভগবান ও বোঝেনা আমি কোন ছার) এর কারনে মদনের সাথে তার কথা হয় নিয়মিত। মঞ্জয় একসময় সরে যায় কামনার কাছ থেকে এই কারনে।
কামনা এখানেও বাগড়া দেয় মঞ্জয়ের কাছে তাই কোন এক অমোঘ টানে কামনা কে ফেরাতে পারেনা মঞ্জয় (মঞ্জয় আসলেই আবুল মার্কা পোলা, নিজের পুঙ্গি বাজলেও মুখে হাসি বজায় রেখে চলা এক আজব চরিত্র।) তবে সব খেলার শেষ আছে। মঞ্জয় বুঝতে পারল তার বন্ধুর মনের মধ্যে মদন শিকড় গজিয়ে আছে। তাই দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করে নিজের খেলা আরম্ভ করল সে। কামনাকে বলল চল মন্দিরে যাই। অন্যদিকে বন্ধুদের পাঠাল মদনকে আনতে। মন্দিরে দুজনকেই উপস্থিত করে মদনের হাতে কামনার সিঁথিতে সিঁদুর রাঙ্গিয়ে দিল। বন্ধুর মন বুঝে বন্ধুর বিক্ষিপ্ত মনকে স্থির করতে নিঃশব্দে এর চেয়ে ভাল আর কিইবা করতে পারত মঞ্জয়... তাই করেই ফেলল। আর নিজেকে সঁপে দিল পবিত্র জলের কাছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন