প্রতিনিধি দলের নেতা এডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল জানান, ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, সরকারের নেতৃস্থানীয় প্রতিনিধি ও ছাত্রনেতাসহ বিভিন্নস্থানে বিভিন্ন শ্রেণীপেশার লোকদের সঙ্গেও তাদের মতবিনিময় হয়েছে। এসব মতবিনিময় সভায় তারা বাংলাদেশের উদ্বেগ-উতকণ্ঠার কথা তোলে ধরেন এবং জনমত আদায় ও আন্দোলনে সংহতির জন্য অনুরোধ জানান। ভারত অবস্থানকালে প্রতিনিধি দল ভারতের রাজনীতিবিদ, সুশীল সমাজসহ বিভিন্ন অনুষ্ঠান ও শ্রেণীপেশার লোকজনের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, মাহবুবুল ইসলাম ও আনোয়ার হোসেন।
প্রতিনিধিদলের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২-১০ জুলাই সময়ে উত্তরাখন্ড প্রদেশের নৈতিতালয়ে বিশ্ব পার্লামেন্ট বিষয়ক বিশ্ব পার্লামেন্টে টিপাইমুখ বাঁধ ইস্যু নিয়ে এই বাঁধের প্রতিবাদ জানায় প্রতিনিধিদল। এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে বাঁধ বিষয়ক দাবিনামা ও বাঁধবিরোধী প্রকাশনা প্রদান করা হয়। প্রতিনিধিদলের বিভিন্ন তথ্যপ্রমাণ উপস্থাপনের পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই আন্দোলনের সঙ্গে একাতœতা ঘোষণা করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এর পর প্রতিনিধি দলের নেতারা পশ্চিমবঙ্গ বিধানসভা কার্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের সিভিল ডিফেন্স মন্ত্রী ড. শ্রীকুমার মুখার্জির সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশের আপামর জনগনের উদ্বেগের কথা জানান। তাদের উদ্বেগের কথা শোনে মি. শ্রীকুমার মুখার্জী বাংলাদেশের প্রাকৃতিক ভয়াবহ বিপর্যয়ের অবগত হয়ে বাংলাদেশীদের জন্য এই বাঁধ ‘মড়নফাঁদ’ হিসেবে চিহ্নিত করেন আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
সর্বশেষ গত ১০ জুলাই প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের বিশিষ্ট সিপিএম নেতা মহম্মদ সেলিমের সঙ্গে দেখা করেন। সেখানে ভারতের বাম যুব সংগঠন ডিওয়াইএফআই সম্পাদক তাপস সিনহা, এআইওয়াইফ এর সাধারণ সম্পাদক মুরগন ও ছাত্র নেতা বিজেন্দ্র কিশোরীর সঙ্গে টিপাইমুখ নিয়ে মতবিনিময় করেন। তারা সবাই বাংলাদেশের এই আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং এর সঙ্গে সংহতি প্রকাশ করেন।
প্রতিনিধিদলের নেতা এডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল জানান, রাজনীতিবিদ, সরকারের প্রতিনিধি, ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশের উদ্বেগের কথা তোলে ধরা হয়েছে। তারা আমাদের আন্দোলনের সঙ্গে একাতœতা ঘোষণা করে আন্দোলন ও বিশ্বজনমত আদায়ের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অঙ্গিকার বাংলাদেশ ২০০৫ সন থেকেই এই বাঁধের বিরুদ্ধে দেশ বিদেশে বিভিন্নমুখী প্রচরাণা চালিয়ে আসছে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


