বিষণ্ন সন্ধ্যায় উজ্জ্বল বেতগোটা চোখ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এক অবিরল গরলে বয়ে চলে ধাবমান বৈতল জীবন। বড় বেদনার নগর যূপকাষ্ঠ জীবন, ধুলো আর কুয়াশায় ম্লান, ঘুমিয়ে থাকা জোছনা ভীষণ বিষন্নতায় কাঁদে; দৃষ্টিচত্বরে উড়ে পলাতক স্বপ্নহরিয়াল। ইটকাঠ নগর যেন এক ভারবাহী গর্দভ, মমতাসিক্ত হাতে কাউকেই ছুঁতে জানেনা; ঘরে বাইরে মাটিতে আকাশে দিগন্তে কেবলি ছটফটায় লালনীল স্বপ্নকাঙ্খা
সবাই জানে জীবন পালানো জীবনপাখির বৃক্ষপ্রেম আর স্বপ্নের কতকথা, অবসন্ন শহর বৃরে শেষ আশ্রয়ী বৃটিও নেই, পাখিও, মানুষের ভালোবাসা গহীন মরীচিকা; রঙচঙা মুখোশ মানুষ কতকাল দেখেনি নিশ্চিন্তপুর। মাঘসন্ধ্যায় কুকড়ে যাওয়া ফুটপাত পলিথিনকাঁথায় মুড়ানো মুরদার কফিন, যেন নগরে ছুটে আসা আস্তো নয়নচারা গ্রাম আর আমু অবিকল
বসন্তে, হলুদ সন্ধ্যায় নগরের যে মেয়েটি ছাদে দাঁড়ায়, সে দেখে আকাশ তো আকাশেই নেই, কেবল ধুলো কুয়াশা মেঘ আর মেঘ। তার বেতগোটা চোখ সন্ধ্যার আবিরে খোঁজে ফিরে কাকে? স্ট্রিটলাইটের রঙিন আলোয় জোছনার চাঁদর গায়ে এ কোন ভুতনি? বিষন্ন মন কারে ফিরে-খোঁজে, তার হাত ধরার আহবানও চতুর কাতরতা; অথচ সে কিভাবে জেনেই গেছে হিসেবি মন! নিস্তরঙ্গ ফকিরি ‘ভাঙতি নাই মাফ কর’ বলে কেবল তাড়ায় পথের ফকির
নাগরিক বেয়ারা কলিং আওয়াজে দরোজা খুলে আতকা দেখে আলথালু পোশাকের গ্রাম; গভীর আবেগের ‘বুবাইজি’ ডাক তার ঘরে হাসির ঢেউ তোলে যায়, তাদের ব্যারাগোয়া ঠোঁট যেন দুধের নহর, যেন কতকাল বন্ধ ছিল বিদ্যুৎ ঝিলিক
নগরনট, কৈশরে আকাশের পাঠশালার ছাত্রী সেই মেয়েটির মুখ পড়ে, সন্ধ্যায় যে ছাদের বদলে গ্রামের মেঠোপথ আর ক্ষেতের আইল উজ্জ্বল করতো রূপে, শ্যাম্পুফোলা চুলে নয় তার তেল চিটচিটে কেশে উঠতো ঝাউঝড়, কাশের কাঁপন...তার বুকের ঢেউয়ে ঝর ওঠতো আসমান জমিন; কাঁপতো খোদার আরশ রূপের তজল্লিতে
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।