ইন্টারনেট সেবাদানকারী সকল মোবাইল ফোন কোম্পানির ইন্টারনেটের ডাউনলোড ও আপলোডের গতি বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন ইন্টারনেট ব্যবহাকারী লোকজন। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন শেষে পথসভা অনুষ্টিত হয়। পথসভা শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীসহ ইন্টারনেট সেবাদানকারী সকল মোবাইল ফোন কোম্পানির প্রধান নির্বাহী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ইন্টারনেট ইউজার্স গ্র“প সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, সাবেক পিপি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবীর জাহানূর, শোয়েব আহমদ, খলিল রহমান, জাহাঙ্গীর আলম, একেএম মহিম, শামস শামীম, এমরানুল হক চৌধুরী, তারেক মাহমুদ, ইকবাল হোসেন, সৈয়দ শফিক, রাজীব চৌধুরী, শাহেরিন মিশুক, বুরহান উদ্দিন, মোশারফ হোসেন ইমন প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, ইন্টারনেট সেবাদানকারী করপোরেট মোবাইল ফোন কোম্পানি গুলো প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ইন্টারনেট প্যাকেজের প্রলুব্ধ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করলেও গ্রাহকরা পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। বিজ্ঞাপনে ডাউনলোড ও আপলোডের যে কেবিপিএস স্পিডের কথা বলা হয় তার দশভাগের একভাগও স্পিড পাচ্ছেন না ব্যবহারকারীরা। বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে কোম্পানিগুলো সুক্ষ্মভাবে প্রতারণা করছে উল্লেখ করে বক্তারা বলেন, এই গতি দিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন আদৌ বাস্তবায়ন সম্ভব নয়। কোম্পানি গুলোকে জবাবদিহীতার আওতায় এনে ঘোষিত সকল ধরনের প্যাকেজের পূর্ণাঙ্গ সেবা আদায়ে তাদের বাধ্যবাধকতায় নিয়ে আসতে হবে। ুব্দ গ্রাহকরা আরো বলেন, গ্রামীণ, সিটিসেল, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল রবিসহ সকল মোবাইল ফোন কোম্পানিগুলোই ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করে চলছে। ব্যবহারকারীরা তাদের কাছ থেকে প্যাকেজ নিয়েও ঘোষিত সুবিধা ভোগ করতে পারছেনা।
মানববন্ধন পরবর্তী পথসভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামীন চৌধুরীল কাছে প্রধানামন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীসহ সকল মোবাইল ফোন কোম্পানীর প্রধানের বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
গতি বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে ইন্টারনেট ব্যবহারকারীদের মানববন্ধন অনুষ্ঠিতৃ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার... ...বাকিটুকু পড়ুন
৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।