somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাকের পুচ্ছে ময়ুরের লেজ

০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংগীত ও শরীর চর্চা শেখানোর জন্য প্রাথমিকে ৫১৬৬ শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছিল !! কোন্ পাগলে বলে আর কোন্ ছাগলে এমন সিদ্ধান্ত নেয় !!! সারা বাংলাদেশ সুঁই দিয়ে খোটালেও কি ৫১৬৬ জন শরীর চর্চা আর সংগীতের শিক্ষক মিলবে ??? শরীর চর্চা শেখানো না হয় বুঝলাম কিন্তু সংগীত দিয়ে কি হবে ??!! যদি প্রতিটি স্কুলের 10 জন শিশু-ও সংগীত শিখতে চায় তাদের ভবিষ্যত কী ?? গত হয়ে যাওয়া সেই আব্বাস উদ্দিন, আব্দুল আলীম, ফিরোজা বেগম, আব্দুল জব্বার, শাহনাজ পারভীন, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রথীন্দ্র নাথ, ফরিদা পারভীন, রেজওয়ানা চৌধুরী এমন কি হালের কুমার বিশ্বজিৎ এর গান- 60 বছরের উর্দ্ধে ছাড়া এ দেশে কেউ কি এখন শোনে ?? তারাও শোনে মাঝে-মধ্যে হয়তোবা। যে ভারতীয় বাংলা-হিন্দী গান এক সময়ে বাংলাদেশের বহু মানুষের হৃদস্পন্ধনের মতো ছিলো; বর্তমানে তারও প্রায় একই অবস্থা !! ব্যান্ড-রিমিক্স, উঠতি কিছু ভারতীয় শিল্পীর নকল করে গান গাওয়া ইত্যাদি ভারতীয় বাংলা-হিন্দী গানের তেইশ মেরে দিয়েছে !! কোথায় মান্না-জগজিৎ আর কোথায় শ্রীকান্ত !! রফি, মুকেষ, যশোদাস নেই, হেমন্ত-ও নেই; নেই লতা, প্রতিমা, আরতী !! নেই অন্তরের কথাগুলো হীরা-মুক্তা-মানিক্য দিয়ে সাজিয়ে গীত তৈরী করা সেসব গীতিকারেরা !! এ যুগে আর তৈরীও হচ্ছেনা অমন মোহময় গীতিকার-শিল্পী; না ও দেশে, না এ দেশে !! তবে হ্যা, এ দেশের অনেক যুবকরা-ই এখন এসব গান শোনে- ‘‘আমি পারিনা আর পারিনা, আমি কেন মরিনা, আজরাইল কি আমারে চিনে না’’!! তেমন শীল্পি আর গান হলে চলতেও পারে !! দেশ শিল্প-সাহিত্যে ইউরোপ-আমেরিকা-কে ছাড়িয়ে যাবে !! ইনভেস্টমেন্ট আসবে অঢেল !! আসলে প্রগতিশীলতার নামে কিছু বুড়ো বদমাইশ এ দেশের শিশুদেরও পঙ্গু করে দিতে চায় !!
বাংলাদেশে 6 বছর বয়স থেকে শিশুদের প্রাথমিক স্কুল শুরু হয়। 6-10 বছর পর্যন্ত চলে প্রাথমিক স্কুল। এ 6-10 বছর পর্যন্ত ছোট শিশুরা কি এমন শরীর চর্চা আর সংগীত শিখবে ?? এ দেশে কি কয়েক কোটি সংগীত ও নৃত্ত শিল্পী দরকার ?? সংগীত শেখার জন্য ওই শিশুদের ব্যক্তিগতভাবে কি হারমোনিয়াম-তবলা’র প্রয়োজন হবে না !!?? তার পয়সা অভিভাবকদের কি করে জুটবে ?? নাকি স্কুলে বসে 5-7শ শিশু নাচ-গান শিখবে !! স্কু্লের সে সময় কোথায় ?? ধরে নিলাম এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে সব মিলিয়ে বছরে 3 শ শিশু-কিশোর-যুবক শুধু সংগীত-কে পেশা হিসেবে নিলো; কিন্তু তাতে ওদের ভাত-কাপড় জুটবে কী ?? বাসায় বাসায় গিয়ে ওস্তাদেরা গান শিখাবে ?? ব্লক হেডেড ক্রিমিনালগুলোর এ কেমন চিন্তা ?? এ মূর্খের জাত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্ংস করে দিচ্ছে !!!
এদেশের শিশুরা বদমেজাজী, লেখাপড়া বিমুখ, তার্কিক, অবাধ্য হয়ে যাচ্ছে। নোংড়া রাজনীতিবিদ গুলোর ন্যাকরা হয়ে, পরিশ্রম ছেড়ে, ঘরে-রাস্তায় বসে টাকা কামাতে চাইছে। তৈরী হচ্ছে ভয়ঙ্কর কিশোর গ্যাং !! এগুলো থেকে ফেরানোর কোনও প্রয়াস, গবেষণা শিক্ষা বিভাগের নেই। যেখানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন একজন ‘‘আচরন শিক্ষাগুরু’’ সেখানে এরা চাইছে সংগীত শিক্ষক !! নিজের সন্তান ছাড়া উঁচু উঁচু আসনে বসে থাকা ওই নরকের কীটেরা অন্যান্যদের সন্তান-কে গিনিপিগ বানিয়ে ব্রেনডেড করে দেয় !!!
কি করে এ দেশে ভালো মানুষ তৈরী হবে ??!! কবে ??
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪



বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ

কেন বিএনপি–জামায়াত–তুরস্ক প্রসঙ্গ এখন এত তপ্ত?
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পরিচিত ভয়–সংস্কৃতি কাজ করেছে—
“র”—ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে রাজনীতিতে গুজব,... ...বাকিটুকু পড়ুন

মুহূর্ত কথাঃ সময়

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭



সামুতে সবসময় দেখেছি, কেমন জানি ভালো ব্লগাররা ধীরে ধীরে হারিয়ে যায়! যারা নিয়মিত লেখে, তাদের মধ্যে কেউ কেউ প্রচণ্ড নেগেটিভ স্বভাবের মানুষ। অন্যকে ক্রমাগত খোঁচাচ্ছে, গারবেজ গারবেজ বলে মুখে... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

প্রকৌশলী এবং অসততা

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭


যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

NVR (No Visa Required) এর জন্য জেনে রাখা দরকার

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯
×