সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ বিকাল ৫:৫৮
একটি সড়ক দুর্ঘটনা--- আরো একটি স্বপ্নের করুণ মৃত্যু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৭ মে, ২০১০।ঘড়ির কাঁটা আটটা ছুঁইছুঁই করছে।স্থান আজিমপুর বাস স্ট্যান্ড।সম্রাটের মনে আনন্দ খেলা করতে থাকে। এইতো আর অল্প কিছুক্ষণ।তারপরেই বোনের সাথে দেখা হবে।বোনের বাসা মিরপুরে।সে উদ্দেশ্যেই আজিমপুর বাসস্ট্যান্ডে আসা।মাত্র ৫ দিন হল বুয়েটে ক্লাস শুরু হয়েছে।এখনো সবকিছু ঠিকমতো চিনে উঠতে পারেনি সম্রাট।হলের ছাত্রদের প্রথমদিকে সবসময়ই আত্মীয়-স্বজনদের প্রতি একটু টান থাকে।সেই টানের কারণেই বোনের সাথে দেখা করতে চাওয়া।কিন্তু সম্রাট কল্পনাও করতে পারে না এই টান তার জীবনের কি ভয়াবহ পরিণতির কারণ হয়ে দাঁড়াতে পারে।রাস্তা দিয়ে আসতে থাকে উইনার পরিবহনের একটি বাস। চালকের এলোপাতাড়ি চালানোর কারণে বাসটি সম্রাটকে ধাক্কা দিয়ে চলে যায়।ঝড়ে যায় আরেকটি জীবন।অর্থহীন হয়ে যায় তার ১২ বছরের অসাধারণ শিক্ষাজীবন,৩ মাস কোচিংয়ে অসম্ভব খাটুনির পর দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।বুয়েটে তার পদচারণা হয়ে থাকে মাত্র ৫ দিনের অভিজ্ঞতা।কত স্বপ্নই তো তার ছিল জীবনকে ঘিরে।একমাত্র ছেলে পরিবারের,তাকে ঘিরে বাবা-মার কত স্বপ্ন।আর কোনদিন সে ফিরে আসবে না।বোনটি আর কোনদিন ফিরে পাবে না তার ভাইটিকে।ক্লাসে 0910004 স্টুডেন্ট নং এর ছাত্রটি আর কোনদিন সাড়া দেবে না।সম্রাটের মৃত্যুর কারণে ৩০টি বাস ভাঙচুর করা হয়।ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।আরো কিছুদিন হয়তো এই দুর্ঘটনার প্রতিবাদ জানানো হবে।ঘাতক ড্রাইভারের শাস্তির দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচী করা হবে।আমরাও কয়েকটা দিন সম্রাটের জন্য শোক নিবেদন করব।তারপরে ভুলে যাবো তার কথা।আবারো অদূর ভবিষ্যতে আমাদের মতো কোন ছাত্র সড়ক দূর্ঘটনার শিকার হলে মনে পড়বে তার কথা।সম্রাটের উদাহরণ দিয়ে আবারো দোষীদের শাস্তি দেয়ার আহবান জানানো হবে।কর্তৃপক্ষও আশ্বাস দেবেন এর প্রতিকারের।এই পর্যন্তই।তারপর আবার সবকিছু আগের মতোই চলতে থাকবে।
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।