somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ার্ডপ্রেস সাইটের লোড কমানোর কিছু মাস্টার টিপ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্ডপ্রেস সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, ওয়েব এর সকল সাইটের বেশির ভাগ ই ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত, কিন্তু বিভিন্ন কারনে আমরা দেখতে পাই ওয়ার্ড প্রেস দ্বারা নির্মিত ওয়েবসাইট কিছুটা স্লো হয়ে থাকে। ওয়েবসাইটের লোড টাইম একটি গুরুত্বপূর্ন বিষয় । SEO করার কাজেও লোড টাইম বেশ জরুরি।

আপনার সাইটের লোডস্পীড দেখে নিন এই লিঙ্ক থেকে- Speed test

পেজের লোড টাইম কমানোর জন্য কিছু টিপস –

থিম নির্বাচন:

থিম নির্বাচন নিয়ে কিছু কথা না বললে নয়, থিম নির্বাচন করার সময় সতর্কতার সহিত নির্বাচন করতে হবে,সুন্দর থিম দিতে গিয়ে যদি সাইট স্লো হয়ে যায় তাহলে সেটা ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে, আর সব থেকে বেসি গুরুত্বপূর্ণ বিষয় হোস্টিং নির্বাচন করার সময় ভাল মানের হোস্টিং নির্বাচন করবেন। এটি আপনার সাইটের স্পীড এর ক্ষেত্রে অনেক গুরুত্ব পূর্ণ বিষয়।

প্লাগিন বেশি ব্যবহার করবেন না:

বেশি প্লাগিন ইন্সটল করা থাকলে তা পেজ লোড বাড়িয়ে দিবে । যতদূর সম্ভব কম প্লাগিন ব্যবহার করা উচিৎ । আর প্লাগিন ব্যবহৃত না হলে কখনো ডিঅ্যাক্টিভেট করে রাখবেন না । ডিরেক্টরি থেকেও মুছে ফেলুন কারন ওয়ার্ডপ্রেস সবগুলো ইন্সটল করা প্লাগিনই শুরুতেই লোড করে ।

নিজস্ব ছবি ব্যবহার করুন:

থার্ড পার্টি কোন সার্ভারে ইমেজ আপলোড করে তারপর ব্যবহার করলে সেটাও পেজ লোড টাইম বেশি হওয়ার কারন হতে পারে । সবসময় নিজের হোস্টেড ইমেজ ব্যবহার করার চেষ্টা করুন । অথবা খুব বেশি প্রয়োজন হলে ফ্লিকার ব্যবহার করুন ।

ই্মেজের সাইজ কমান:

ওয়েবসাইটে বড় সাইজের ইমেজ ব্যবহার করলে তা পেজ লোড বাড়িয়ে দিবে । তাই অবশ্যই বড় সাইজের ইমেজ ব্যবহারে সতর্ক হতে হবে । প্রয়োজনে অনলাইন টুল ব্যবহার করে ইমেজ রিসাইজ করতে পারেন ।

সিডিএন ব্যবহার করুন:

সিডিএন(CDN) হচ্ছে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক । আপনার সাইটে ডাউনলোডের কনটেন্ট বেশি হলে সিডিএন ব্যবহার করতে পারেন । এর ফলে ভিজিটর একই সাথে আপনার সাইট এবং সিডিএন থেকে ডাউনলোড করতে পারবে যা পেজ লোড টাইম কমিয়ে দিবে । সিডিএন হিসেবে অ্যামাজনের সার্ভিসটি ব্যবহার করতে পারেন । এটা ৫ গিগাবাইট পর্যন্ত ফ্রী !

ডাটাবেজ অপটিমাইজ করুন:

ডাটাবেজ অপটিমাইজ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে WP-Optimize ব্যবহার করা । এটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকেই পোস্ট রিভিশন, স্প্যাম কমেন্ট ইত্যাদি মুছে ফেলতে পারবেন ।

অপ্রয়োজনীয় সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট মুছে ফেলুন:

থিম থেকে অব্যবহৃত বা অপ্রয়োজনীয় সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট মুছে ফেলুন । কারন প্রতিটি তথ্যই ফাইল সাইজ বাড়িয়ে দেয় যা পেজ লোড বৃদ্ধির কারন । style.css এবং custom.css এ দেখুন অপ্রয়োজনীয় কোন তথ্য আছে কিনা । সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোও দেখুন । থিসিস থিম ব্যবহার করলে custom_functions.php তেও দেখুন অব্যবহৃত কোন তথ্য আছে কিনা ।

জাভাস্ক্রিপ্ট ফুটারে ব্যবহার করুন:

কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোও ফুটারে কল করা যেতে পারে । তাতে প্রথমে সাইট লোড হয়ে যাবে এরপর স্টাইলিং বা কাস্টমাইজেশন লোড হবে ।

তাছাড়া আপনি থার্ড পার্টি কোন টেক্সট-বেজড অ্যাড ব্যবহার করলে তা ফ্রন্ট পেজে লোড না করাই ভাল । এছাড়া অন্য সব পেজে ব্যবহার করতে পারেন ।

Wp-Smash it প্লাগিনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নতুন পোস্টের ইমেজগুলোকে কমপ্রেস করে ফেলবে ডিস্ক স্পেস সেভ হওয়ার পাশাপাশি পেজ লোড টাইমও কমে যাবে ।

ডাউনলোড লিঙ্ক

উপরে উল্লেখিত সবগুলো পদ্ধতিগুলো থেকে আপনার প্রয়োজনীয় পদ্ধতিগুলো অবলম্বন করুন ।নিজের কোন পদ্ধতি জানা থাকলেও সেটা সবার সাথে শেয়ার করুন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×