খবর
খবরটা ওজনে যতটা ভারী আকষ্মিকও ততটাই
খবরটা আমাকে টুকরো টুকরো করে কাটার মত ধারালো
খবরটা হল এই যে, খবরে তুমি নেই
খবরটা গতকাল হতে রন্ধ্রে রন্ধ্রে আঘাত করছে আমায়
খবরটা এল আজ, আর বিনম্রে জানালো তুমি নেই
তুমি কোন নিহতের দীর্ঘ তালিকায় নেই
তুমি শুয়ে নেই কোন হাসপাতালের বেডে
তোমাকে পাওয়া যায়নি ডাস্টবিনের মথিত মলে
নারী সংস্থাগুলোও আন্দোলন করেনি তোমাকে নিয়ে
বিজ্ঞানের যাদুতে আলোকিতও নয় তোমার ঝলসানো মুখ
তোমার সেলাই করা শরীরও নেই কোন স্টেইনলেস টেবিলে
কিন্তু আশ্চর্য তুমি নেই, তোমাকে পাওয়া যায়নি
তোমাকে বাঁচানো হয়নি, তোমাকে আশ্রিতও করা যায়নি
তুমি নেই অন্ধকারে, ত্রিশূলে কিংবা সিমেন্টের জালে
তোমার স্থায়ী নিবাসে যোগাযোগ করেছি
কিন্তু তারাও জানিয়েছে তুমি নেই
কোথায় গেলে তুমি এই জীর্ণতা, প্রগলভতা ছেড়ে
নিজের ছন্দের কোন দোলায় হারালে নিজেকে
কিভাবে ফাঁকি দিয়ে গেলে এতগুলো শিকারীর চোখ?
তোমাকে মৃত পাওয়া গেলেও হেরে যেতাম না আমি
তোমাকে মূমুষর্ূ পেলেও কাজ হয়ে যেত আমার
কিন্তু তুমি কোথায় হারালে আমাকে না জানিয়ে
লুকিয়ে নিজের মত করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

