somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেটামরফোসিস 3

০৬ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকগুলো সহস্রাব্দের পর আবার মুখোমুখি, বহুবার ছেড়ে চলে যাবার পরও আসলে যাওয়া আর হয়ে ওঠেনি আমাদের কারও । আমার বিুব্ধ সময়ের বন্ধু এবং এখন পর্যন্ত সবচেয়ে নিবের্াাধ ভালোবাসাপূর্ণ। আমার চেয়েও নির্বোধ। মফস্মলের শ্রান্ত নদীতে আমাদের অবগাহন একই সাথে। প্রথম সবকিছুর মত পরস্পরের কাছে নগ্ন। আমরা দুটো চড়ুই উড়তে গিয়ে একসাথে ব্যার্থ হয়েছি বহুবার আর বন্ধু হয়ে উঠেছি চিরকালের। খরস্রোতা নদীতে সাইকেল কাঁধে করে সেন্ডেল হারিয়ে বাসায় ফিরে ও যতটা বকা খেয়েছে আমি ততটাই মজা পেয়েছি। বাল্যপ্রেমের মত সূর্যমুখী হাতে ছুটে গেছি পরস্পরের কাছে।

ও বলে, বৃদ্ধি আমার যতটা হয়েছে ওর ততটা নয়, স্কন্ধ ওর যতটা ঝুকেছে আমার ততটা নয়। দিতে, আমি যতটা পেরেছি ও ততটা নয়। আমি আবার অপার ভালোবাসায় মুগ্ধ হই। ওর অন্ধত্ব আমাকে সবসময় সচেতন থাকার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। বুঝতে পারি সবটুকু কৃতজ্ঞতা ওর কাছেই। কিন্তু আমি থেমে থাকিনি, ঠিক যেখানে থেমে যাওয়া বুদ্ধিমানের মত হত। আমি ওকেও থামতে দিতে চাইনি।

দূরত্বের গন্ডিতে স্মরণ করার সময় এখন দিবসগুলোতে, সেটাও অনিয়মিত। ও বলে আমি একটুও পরিবর্তিত হইনি। আমি বিতর্ক শুরু করি। বলি, অবশ্যই পরিবর্তিত হয়েছি ভালোভাবে দেখ আমি এখন লোভী শুকর, চতুর হায়েনা, সতর্ক কাক। ও বলে ধুর সব ফালতু তুই অপরিবর্তিত, একই রকম। আমি ব্যবচ্ছেদ শুরু করি প্রথমে মনোবিশ্লেষণের কাঁচি দিয়ে কেটে দেখাই, এরপর নৃবিজ্ঞানের ছুরি দিয়ে এফোঁড় ও ফোঁড় করি ও কিছুতেই মানতে চায়না। এরপর শ্রেণীর হাতুড়ি দিয়ে বোঝাই, ও বলে ব্যাথা লাগে, পুরোনো প্রেমের সুড়সুড়ি দেই ও েেপ যায় বলে, "তোর জন্যই তো, মেয়েটা কিন্তু ভালো আসিল"। আমি অভিমান দিয়ে দূরে যাই, ও বলে আবার চলে যাবি? আমি বলি যাবই তো, তোর সাথে কথা বলে মজা নাই, তুই একটা নিবের্াধ। ও বলে, আমি নিবের্াধ হতে পারি তবে তুই কিন্তু একটুও বদলাসনি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×