আমার স্নায়ুরা ভিডিও গেমের ত্বন্বীর মত টানটান
যেন মাউস নড়ালেই কোমর আর বুক থেকে বের করবে ঝাঁকে ঝঁকে
মাথা বাড়ানো নল
আমার বাসঘর, যার চার শীর্ষ যথার্থ যত্নের অভাবে ম্লান
এবং ফ্যাটের মালিকের বিবর্ণ হৃদয়ের জ্বলন্ত প্রতিরূপ
আমার চেয়ার, আহত ও হেঁচড়ে চলা কুকুরের মত একাকী,
বিষণ্ন ও বিকারহীন
আমার খাট, দেহের ভারে যেটা কিশোরী পতিতার
মত অসহায় ও নির্ভেজাল বিরক্ত
আমার উরু, মাহিন্দ্রা ট্র্যাকটরের পেছনের চাকার
মত নির্বোধ ও শিশ্নহীন
আমার চোখ, নেতিয়ে পড়া বাহুর মত লালসাময়
অত:পর ঝুলেপড়া স্তনের মত তরল
আমার ভাষা, দামী মেকাপের মতই আঠালো ও উজ্জল
যেন নখের আঁচড়ে বেরিয়ে পড়বে ভেতরের খসখসে ত্বক
আমার ফুসফুস, ইঁদুরে যেটাকে খেয়েছে রাশান পনির ভেবে
আর ফেলে গেছে কফের ঘোলাটে শেওলায়
আমার মগজ, বহুধর্ষিত জরায়ুর মত অনুভূতিহীন,জমাট
এবং বিদু্যৎহীন অন্ধকার
এদিকে আমার হৃৎপিন্ড, যেটি স্তব্ধ হয়ে গেছে
গত সহস্রাব্দের 16ই নভেম্বর থেকে
কারণ প্রথমবারের মত তুমি বিতাড়িত করেছ
সংযোগের আদিম অধিকার হতে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



