somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাঙ্গনের সাপেক্ষে

১১ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তবুও কালান্তিক চৈতন্যের কাছে ঘুরে ফিরে আসা বারবার
স্বপ্নজীবনযাপনে উত্তরণের নগ্ন চিৎকার

আদতে নগ্ন আমরা সবাই
শিশুযুবাবৃদ্ধ হতে মেঠোপথের ঘাস
নিত্য বিনোদনে মঞ্চে হেঁটে যাওয়া হাঁস

তুমি বলেছিলে,
পরিশেষে সবই বিচ্ছিন্ন হবার নিগূঢ় আকুতি
নির্ঝরের স্বপ্ন ভঙ্গের দায় শেষে মগ্নতার জাগৃতি

আমরা একে একে নিভে যাব সবাই
আধাজৈবিক আধা নিভৃত জন
শুরু হবে দৃঢ় সংকল্পে আত্মপ্রেমের ক্ষণ

তুমি বলেছিলে,
আত্মপ্রেমই হবে নিশ্চিত নিয়তি
সুস্পষ্ট স্বাক্ষরে বেঁচে থাকার দিনলিপি

অথচ তারপরও তোমার মাঝে আমি দেখি নিরন্তর উত্তরণের ক্ষুধা
আত্মপ্রেমের খোলশে নিজেকে ছাড়িয়ে যাবার সুধা

অথচ দেয়ালের সাথে চিরকালই আমাদের নিত্য সহবাস
অথচ নিত্য আমরা বয়ে চলি দেয়ালের সুসজ্জিত লাশ

যদিও গণিতগুলো কঠিন নয় একেবারে
সরল শৃঙ্খলায় মননের অবসরে

তবুও সরল দু:খ নিয়ে আমাদের অবিরাম বিছানা বদল
স্বপ্নবিদ্ধ শহরে কৃশকায় অভিযাত্রীর আদল

তবুও কিছু কিছু স্বর কাঠামোকে নির্বিকারে ভাঙ্গে
তুমি আমি সেই দলে
মাখামাখি করা অদৃষ্টপূর্ব রঙ এ..

অথচ একটা তত্ত্ব এখনো প্রবল মহান
সুনির্দিষ্ট ব্যক্তিগাঁথার একক অবিনাশী গান

হাস্যকর সবকিছুই, তোমারআমার বিষণ্ন বেদনা সব
অতলান্তিকও সবকিছুই
বিম্বিত চাহনিতে কষ্টের কলরব


তুবও তোমার চোখে আমি খুজে পাই অনির্বাণ ভালবাসা
অনেকটুকু দূরে থেকে চেতনায় কাছে আসা
তবুও তুমিআমি হতে আমরা প্রতিদিন যাই সরে
নগ্ন উত্তরণের মগ্ন রঙ এ-র ঘোরে

জানিনা কেন সহসাই ভিজে ওঠে আমাদের অশ্রুসজল চোখ
বিমানবিক নগরে দেয়ালের জমে ওঠা ক্রোধ

হয়ত এভাবে চোখগুলো ভিজে উঠবে বারবার
তবুই এগিয়ে যাব তুমিআমি
জীবনের নগরীতে ভাঙ্গনের দরকার....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

×