মা, সমীহ জাগানো দর্শনের উৎস এবং ধারক
১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানব ইতিহাসে মানবিকতার মূল মন্ত্রটুকু মূখ্যত মায়ের দেয়া। পুং অর্থনীতি এবং ইতিহাসের চেতনায় মানবিকতাকে প্রায়শই "সারভাইভের" বিপরীতার্থক হিসেবে উপস্থাপন করা হয়। কেমন যেন একটা নরমসরম বিষয়, ভালো কিন্তু সমীহ করার মত বিষয় নয়, অর্থাৎ কাজের জিনিস না আসলে। যেমনটা ক্ষমতা, আধিপত্য, প্রতিযোগীতা, যুদ্ধ, ছিনিয়ে নেয়া, অর্জন ইত্যাদি। অনেকটা পিতা পিতা পুরুষ ক্যারেকটারের সাথে বেশি যায় যেন। হা হা হা। কিন্তু "সারভাইভাল" এবং "বিকাশ" উভয়ের জন্য ভালোবাসার যে অন্তঃশীল স্রোত বহমান থাকা দরকার সেটা অন্যা্ন্য সারভাইভাল টেকনিকের চেয়ে শ্রেয়তর এবং বুদ্ধিদীপ্ত। এটা কেবল জৈবিক সন্তান জন্মদানের বিষয় নয় বরং আরো বৃহত্তর অর্থে সামগ্রিক বেঁচে থাকার দর্শনকে ইঙ্গিত করে। একা এবং সামষ্টিক উভয় অর্থেই। আমার কাছে বিষয়টা এমন- মা্নুষের সবচেয়ে গভীরতম অনুভূতি কিন্তু শান্ত এবং অতল; সহজে দুলুনি দেখা যায় না। আর দূর্বলতম অনুভূতির প্রকাশ সবসময়ই উচ্চবাচ্চ ও অতিশোয়াক্তিমূলক, সহজেই দৃশ্যমান এবং নির্বোধ চোখে-বেশি আকর্ষনীয়।
মা কে ধন্যবাদ যে তিনি অস্তিত্বশীল। কেবল আমার মা নন, সবারই। তিনি না থাকলে মানব প্রজাতি প্রথমত সারভাইভ করতো না এবং মানুষের সর্বোচ্চ শুভ অনুভূতির ধারেকাছে যাবার যোগ্যতা তার হতনা। ফলে আপনি সত্যিকার অর্থেই সমীহ করার মত দর্শনের উৎস এবং ধারক। শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন