শ্রম এবং উদ্বৃত্ত মূল্যের অসম খেলায় পরাজিত এই বৈষম্য-সমাজ। নীচের ছবি গুলোতে আমি ধরতে চেষ্টা করেছি, শ্রমকে। সিরিজে চারটি সাদাকালো ও একটি রঙ্গীন ছবি ব্যবহার করেছি। পেশা অর্থে, কৃষি, দৈনিক শ্রমিক, বাস ও ট্রাকের সহকারী ও চালক সাবজেক্ট হিসেবে থেকেছেন। বিশ্রাম, দৈনন্দিনতা সামনে এসেছে। সকল চরিত্র সচেতনভাবে পুরুষ নেয়া হয়েছে। নারী শ্রমিকের ছবি দেয়া সম্ভব হয়নি কারণ এক্সেস ও সময়ের অভাব। ফলে এটা প্রথমেই পরিষ্কার করা দরকার যে ছবিতে গল্পের ৫০ভাগ মাত্র এসেছে।
ও আজ মে দিবস, মাটি কাটার দরকার নেই? ছাদহীন দুপুরে ঘুমিয়ে নেই তাহলে।
বাবা মার দোয়া, আল্লাহ ভরসা আর প্রযুক্তি দিয়ে জীবন হয়তো চালিয়ে নিচ্ছি কিন্তু সামাজিক অসমতার বিচার হবে কি?
বাস পরিষ্কার করি। এনজিও বলে শিশুশ্রম। কিন্তু অপরাধ করার চাইতে এটা কি শ্রেয়তর নয়? বাসা সামলাই। কিন্তু শ্রম আবর্তে আমার ভবিষ্যৎ কি?
আমি অপেক্ষাকৃত বড়। তরুণ বলতে পারেন আমাকে। কিন্তু চারীগ্রাম আসা যাওয়াই কি আমার জীবন। নতুন স্বপ্ন কি দেখবো?
আমি কৃষক, আমার একটা মোবাইল আছে নোকিয়া। কিন্তু আমার ধানি জমিতো শেষ হয়ে যাচ্ছে। আমি তো নতুন শ্রমিক। আমার শ্রমের নিশ্চয়তা কোথায়?
শুভেচ্ছা সবাইকে।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



