somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"হাইপারবাইপোলারসহাবস্থান" সিনড্রোম

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাই পোলার ডিসঅর্ডার আক্রান্ত জাতি কেবল আমরাই এমনটা হয়ত সত্য নাও হতে পারে। তবে মোটামুটি দশকের পর দশক ধরে এই মহামারিকে সযত্নে লালন করার বিষয়ে আমরা যে বিশ্বে প্রথম তা নিয়ে কোন "দ্বিমত" নেই। (মানে আমরা নিজেরা বিচার করতে গেলেই দ্বিমত শুরু হবে, ফলে অন্যদের দিয়ে করানোই ভালো।) জাতির জনক, নোবেল প্রাইজ, এভারেস্ট জয়, বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সকল বিষয় নিয়ে আমরা ক্লান্তিহীনভাবে বাই পোলারিটির চর্চা করে চলেছি। ফলে আমরা দেখতে পাই জাতীয় চরিত্রে ভয়াবহ বৈপরীত্যের কোন্দল এবং সহাবস্থান। ফলে একদিকে এই জাতি যেমন এক্সট্রিম বাই পোলার ডিজঅর্ডারগ্রস্ত তেমনি সমমাত্রায় ভয়াবহ বৈপরীত্যের সহবস্থানের কেন্দ্রবিন্দুও বটে। ফলে এখানে যেমন দাস ও জমিদারী, ধর্ষক ও ধর্ষিত, এক্সট্রিম গরীর ও এক্সট্রীম ধনী ইত্যাদি যেমন দেখতে পাওয়া যায়। তেমনি পাওয়া যায় এদের সহাবস্থানও যেমন, স্বৈরশাসকের পুনঃস্থাপন, রাজাকারের পুনর্বাসন, খুনীর রাষ্ট্রীয় আশ্রয় ইত্যাদি।

এই হাইপার রিয়েলিটিতে জনগণের মধ্যে তৈরি করেছে এক ভয়াবহ "হাইপারবাইপোলারসহাবস্থান" সিনড্রোম। এই তারা আত্মত্যাগী, এই তারা ভীষণ ভোগী, এই তারা মা মাটি বোন বলে চিৎকার করছে, এই তারা ধর্ষণ করছে। এই তারা দেশের সম্পদ দিয়ে লংমার্চ করছে এই তারা সোনা চোরাচালান, অস্ত্রবাজী করছে। এই তারা ভীষণ রক্ষণশীল, এই তারা ভীষণ প্রগতিশীল। ফলে যে কোন বিষয়ে দ্রুত হাইপ হওয়া এবং দ্রুত এক্সসস্ট হওয়া তাদের কমন চরিত্র। জগতের সবকিছুর পেছনে, কাউন্টার তৈরি করার বিষয়ে তারা ভয়াবহ ওস্তাদ, আকাশে তুলতে এবং নরকে নামাতে তাদের একটুও দেরী হয়না। জমিদার, ঈশ্বর এবং দাস এই তিন ভূমিকায় অভিনয়ের জন্য তারা যে কোন মুহুর্তে ঝাপ দিতে প্রস্তত। কিন্তু নিজেদের "ভয়াবহ রোগ" থেকে মুক্তি পেতে অক্ষম। এদেশের জনপ্রিয়তা এদেশের ঘৃণার মতই সমান অবিশ্বাস্য। মোদ্দা কথা হল এই এক্সট্রিম বাই পোলারিটি এবং সহবস্থানের ফলে আমরা নিজেদের সঠিক বিচার করতে, সঠিক সিদ্ধান্ত নিতে ক্রমশ আরো আরো অযোগ্য হয়ে উঠছি। অনেক মানুষের মধ্যে এক নায়কতন্ত্রের প্রতি যে মোহ দেখি তা এই ক্রমাগত সিদ্ধান্তহীনতা সৃষ্ট একটি প্রতিক্রিয়াও বটে। এই এক্সসস্ট মানুষেরা আসলে কি চায়? তারা এক্সরশন থেকে মুক্তি চায়। ফলে খুব স্বাভাবিকভাবেই সকল তর্কই এক সময় ঠান্ডা হতে বাধ্য। কারণ এক্সরশনের পর ক্লান্তিই একমাত্র ধাপ। একদিকে ভয়াবহ বাই পোলারিটি এবং আরেকদিকে এক্সট্রিমের সহাবস্থান মানুষকে আসলে এজিটেটেড রাখে সবসময়। তার বিবেচনা বোধ নষ্ট করতে থাকে। মুনাফা লোভীদের, শোষণকারীদের, নিয়ন্ত্রণকারীদের সবার জন্যই এটা আরামদায়ক একটা পরিস্থিতি। সকল কিছুর ইন্টারভেনশনের জন্য এটা এক চমৎকার অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে তাদের পছন্দ ও প্রয়োজন মাফিক নানান রকমের ডিসপিউট তারা তৈরি করতে থাকে। এবং মাঝে মাঝে জনগণও ক্ষমতাবান এই বোধও দেয়া হয়। তবে ভয়, অবিবেচনা, অনিয়ন্ত্রণ বা দারিদ্র দিয়ে "হাইপারবাইপোলারসহাবস্থান" সিনড্রোম থেকে উদ্ধার পাবার কোন আশা দেখিনা। পুরো জাতির, (যেহেতু সকল জাতিই কল্পিত), মাথা ঠান্ডা হওয়া দরকার। বিবেচনা বোধ সচল হবার জমিন তৈরি হওয়া দরকার।

২৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×