somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি ইন্ডাস্ট্রী এবং একজন জাতীয়তাবাদী পুরুষ

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঐ যে, কি যেন ছিল দিনটা
ঘুম থেকে উঠে
শুনতে পাওয়া দূরে মানুষের হইচই
শহরের কেন্দ্রে, কিসের যেন উৎসব কেঁপে ওঠে বুকটা
বাহাদুর বাজারে রিকশা আর মানুষের মিছিল
বাঁধানো একটা ছবি, গলায় জুতার মালা
গগন বিদারী চিৎকার, আকাশে ছোঁড়া ঢিল
আরো দূর, দূর এক রাজধানীতে পতন হয়েছে এক রাজার
সে এক ভীষণ স্বৈরাচার
গুলি করেছিল এক খোলা পিঠের কালো মানুষ
নূর হোসেন, কি ছিল দরকার
বিজয়ের পর সাদা সাদা শাড়ী-পাঞ্জাবীতে কোলাকুলি
তারা মিষ্টি মিষ্টি হাসেন
টেলিভিশন, বিটিভি
পত্রিকায় রক্তাক্ত জ্বলজ্বল
আরো এক শহীদ ডাক্তার মিলন


তখনো জিলা স্কুল অনেক দূরে
সকালের কাগজ বারোটায় ঢোকে শহরে
আট আনায় চা আর বেয়াল্লিশ টাকা কেজি গুরুর মাংস
বড়দের আহ্লাদে জীবনের অর্ধেক ধংস
তখন জাহানার ইমাম দূরে, স্মৃতি বইয়ের লেখিকা
কেমন একটা কাঁদো কাঁদো মা মা
থমকে যাওয়া খানিকটা

স্যাটেলাইট, নতুন চ্যানেল
শহরের চোলাচালানকারীর ছাদেই প্রথমবার
কালো তারের সে এক বিরাট কারবার
ডিডি ওয়ান, মেট্রোর পরে আরো চ্যানেল ছয়টা
ছাদে ছাদে জমা হল ওল্টানো কালো ডিশ
গুনে শেষ করা যায় না কয়টা
ভিডিও দোকানে দশ টাকায় ভাড়া পাওয়া
চোলি কা পিছে ক্যায়া হ্যায়
ফুনাই ভিসিপি, সনি ভিসিআর

আর যারা রিকশাওয়ালার কালো পিঠ দেখতে দেখতে
লোকসভায় যায়, মঞ্চটঞ্চ, আবৃত্তি টাবৃত্তি করে
তাদের কারো কারো কাছে ওয়াকম্যান
ম্যাডোনা, মাইকেল জ্যাকসন, জেমস, এলআরবি ঘুরে
তারা আবার একশত চল্লিশ টাকায় মুক্তির গানের ফ্যান
ঐখানে তারা আরো শিল্পীদের উত্তেজনা কষ্ট জানে
খুব কষ্টের সেই স্মৃতি খুব করে তাদের টানে
চোখ বুজলেই চারুকলায়, নাট্যকলায় ভর্তির স্বপ্ন
আজিজ মার্কেট, লিটল ম্যাগ
কবিতা লেখার যত্ন
নিয়ম করে শহীদ মিনারে দেয়া ফুল
আর তিনটাকার ঝালমুড়িতে
পাঁচ টাকার পিঁয়াজ মরিচ দাবী করে হুলুস্থুল

টিডিকে ক্যাসেটে বারোটা বাছাই করা গান
প্রেম নিবেদন করে
একটা চুমুর জন্য দুইমাস অপেক্ষা
তুত বাগানে স্বপ্নের খানখান
চটি পড়ে, বিডিআর এ সিনেমা দেখতে যাওয়া
কাজের মেয়ের দিকে লোলুপ দৃষ্টি দেয়া

সেইসব কাজের মেয়ে, কোন এক মাঝি আর কষ্টের গল্প
তারা সিরিয়াস সাহিত্যে পড়ে
উত্তেজিত হয় অনেক, নিবেদিত হয় অল্প
সেই বিনীত কাজের মেয়েরা
তাদের ভেজাস্বপ্নে আসে
বুকে নিয়ে সমাজ বদল
ইলিয়াস আর মানিক ভাসে
উফ! বই বই সংস্কৃতি সংস্কৃতি
হুমায়ুন আর ইকবাল, মিলন আর গুণ
খেলারাম খেলে যা, বেড়ে ওঠার ঘূণ
সে এক সাংস্কৃতিক, বিরাট হইচই
চায়ের কাপে ধর্ম বিজ্ঞানের খই
সনি পেরিয়ে আরো এক সংস্কৃতির শুরু
সাতানব্বই
ক্রিকেটে খোঁজা হিরু


তারপর সবকিছু ভেঙ্গে পড়ে
অনাধুনিক ছাপ্পান্ন হাজার বর্গমাইল
অনাধুনিক মানুষের দল পালে পাল
অনাধুনিক কবিদের দলে ভরে যাওয়া রাঢ়িখাল
রহমান আর ছফা সব দফারফা
আল মাহমুদ
উফ বিরাট অ-সাংস্কৃতিক
আর রবীন্দ্রনাথ
বিরাটতম
বিরাটের সাথে বিরাটের মারামারি
ইন্ডাস্ট্রীতে কম্পিটিশন
রাজাকারের গাড়ীতে দেশের পতাকা
রক্ত জমেছে সংস্কৃতিতে
সবকিছু নষ্টদের অধিকারে যাবে
কিছু একটা করতে হবে
করতে হবে তাড়াতাড়ি

স্মৃতিবাজদের ঘুম নেই
দেশ জুড়ে অপ-সংস্কৃতি মাতম
আর তখনি আলোর উদয়
আর আসে আই
কেটে যায় অন্ধকার
আলোর কাটতি বাড়ে
সংস্কৃতি কোথা পাই
আর এনজিও হাসে, ইন্ডাস্ট্রী হাসে
নোবেল প্রাইজ হাসে
ম্যাগসেসেও হাসে
পাবলিক হাসে
প্রাইভেটও হাসে
জলপাইও হাসে
এরশাদও হাসে
ব্লগও হাসে
ফেইসবুকও হাসে
অনেক লড়াইয়ের পর সংস্কৃতি এল ফিরে
স্মৃতিতে অম্লান সবার ঘরে ঘরে

ঐ যে ঐ দিনটা
যে দিনটা ভুলায়া দিসিলো যে হাওয়া
ঐ যে ঐ রাতটা যে রাতটা ভুলায়া দিসিলো
ভবন
জগতের বোঝাপড়া মগবাজারে হোত যখন
স্মৃতিবাজরা নিয়া আসে ঐ দিন
স্মৃতিবাজরা নিয়া আসে তখন
আর পাবলিক হাসে
আর প্রাইভেট হাসে
আর স্মৃতিবাজরা আসে
আর স্মৃতি ইন্ডাস্ট্রী হাসে


ঐ যে, কি যেন ছিল দিনটা
বিকালে সবাই হুটহাট
বিরাট প্রতিবাদ
স্মৃতি ফাঁকি দিয়া নিরন্তর বোঝাপড়া
সেইদিন, সেইদিন সবার স্মৃতি ছিল খাড়া
সেইদিন সবাই কাজটাজ বাদ দিয়া
জমায়েতে দাড়ানো কষ্টের স্মৃতি নিয়া
সেইসব দিনে কেউ গিয়েছিল চাঁদে
তেতুলের আঠা ধরা পড়েছিল
বই পোড়ানোর ফাঁদে
সেইসবতো স্মৃতি এখন
সেইসব উঁকি মেরে দেখা ক্লিপ
জ্বী-বাংলা চেইঞ্জ করতে যেয়ে
নিউজ স্ক্রলের ফ্লিপ

এখন সুদিন, সুখেরও সময়
বিদেশের নানান স্মৃতি পুরষ্কার ঘরে আসে
স্মৃতিবাজদের অনেক কষ্টের পর
সংস্কৃতি খুশি খুশি মনে হাসে
এখন সুদিন, সুখেরও সময়
বিত্তে-শ্রেণীতে-লিঙ্গে-ধর্মে আর নেই কোন ভেদাভেদ
সেই এরশাদ, সেই ক্রিকেটে সবাই মেটায় খেদ
এখন সুদিন, সুখেরও সময়
স্মৃতি ইন্ডাস্ট্রীতে সবাই স্মৃতি শ্রমিক
ইন্ডাস্ট্রী ঠিক করে নতুন স্মৃতির দিক
এখন সুদিন, সুখেরও সময়
আমরা প্রতিদিন বিস্মৃতি খাই
দায়িত্ব দিয়েছি ইন্ডাস্ট্রীকে
শুধু ভেজাস্বপ্নটা চাই।

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
২৪টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×