somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ইনিংসঃ নতুন বড় মাঠে মাশরাফি; আপনি এখন জন-প্রতিনিধি

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবির উৎস

মাশরাফিকে বিদায় জানানোর মধ্যে কি এক শংকা যেন সবার। এক অসম্পূ‍র্ণতাও।
সম্ভবত শংকাটা বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রতি হতাশা, দলের চাইতে বিসিবির প্রতি এক ধরণের অনাস্থা আর রাষ্ট্রীয় এবং দলীয় উন্মাদনা হতে বিযুক্তিরও একটি ইঙ্গিতও। অথর্াৎ একটা অনুমান করা যেতে পারে যে দর্শকরা পরিপক্ক হচ্ছেন। এর পেছনে বিশেষভাবে মাশরাফির ধারাবাহিক অবদান আছে। এই অবদানকে বুঝতে হবে কেন্দ্রীয় ক্ষমতা বলয়ের সাথে মাশরাফির প্রতিনিয়ত যে বোঝাপড়া, লড়াই এবং ফিরে আসা সেটাকে পাঠ করে।

মাঠের মাশরাফির সবচেয়ে গুরুত্বপুণর্ গুণের নাম হল "ফিরে আসা"। ইংরেজিতে যেটাকে Grit বলে থাকেন অনেকে।

তাঁর খেলোয়াড়ি জীবনের দিকে তাকালেই বোঝা যায় যে বারংবার তাঁকে ফেলে দেবার বা দূরে ঠেলে দেবার চেষ্টাকে ভুল প্রমাণ করে তিনি ফিরে এসেছেন, হাল ছাড়েন নি। আত্মসম্মান-প্রশ্নে দিন কয়েক আগে যে প্রেস ব্রিফিং প্রতিক্রিয়া হল সেটি আমার ধারণাকে আরো পোক্তই করেছে।

যাঁদের Grit ভালো, তারা সবসময়ই ইনভেটিভ হন নিজের গুরুত্বকে রিডিফাইন করতে থাকেন, কারণ নিজেকে তিনি সম্মান যেমন করেন তেমনি নিজের প্রতি আত্মবিশ্বাসীও তিনি। আজ যে সবাই "বিদায় আমার ক্যাপ্টেন" কথাটি লিখছেন সেটা মাশরাফির অ‍র্জন। বাংলাদেশ ক্রিকেটে এটির সফলতম প্রয়োগ করেছেন মাশরাফি। শুধু রেকডর্ে নয়, স্পিরিটে।

মাঠের খেলার সাথে সাথে নানান খেলাধুলা সামলান ক্রিকেটাররা। বিশ্ব এবং বাংলাদেশের ক্রিকেটে এটা তো তীব্রভাবেই লক্ষনীয়। খেয়াল করার মত বিষয় হল মাশরাফি এরমাঝেও তাঁর নিজস্ব বক্তব্য বরাবরই হাজির করেছেন, এটি অনন্য এবং দু‍র্লভ। ক্রিকেট ভালোবাসা এবং একইসাথে উন্মদনাকে নিবৃত্ত করার এই পদ্ধতি বাংলাদেশ ক্রিকেটে একমাত্র মাশরাফির। এই গাটস আর কেউ দেখাতে পারেননি। অনেক প্রতিভাবানও নন। মিডিয়া অনেকক্ষেত্রে সহায়তা করেছে সত্য তবে মূল অবদানটা মাশরাফির, তিনি ঠিকই বুঝেছেন যে সমসাময়িক দুনিয়ায় বানিজ্য-রাজনীতি-জনপ্রিয় খেলার এই পরিপ্রেক্ষীতে ক্রিকেটাররা জনমানস গঠনে ভুমিকা রাখেন, তিনি তাঁর ভূমিকা রেখেছেন যেটি নেতৃত্বের গুণে উদ্ভাসিত।

ক্রিকেট উন্মাদনা এবং অন্ধত্বকে জনমানসের কেন্দ্র থেকে সরানোর কাজটি উনার ছিলনা, যদিও তিনি আলোকপাতের চেষ্টা করেছেন, বলেছেন শিক্ষক, চিকিৎসকরা সমাজের আরো বড় নায়ক, নানান রকম নায়কের ভূমিকার পা‍র্থক্য হাজির করেছে।

ফলে বিদায় নেবার ক্ষেত্রে অতি বড় আয়োজন না করা এবং নতুন নেতৃত্ব তৈরি করার যে চেষ্টা তাঁর ভেতরে আছে তা নতুন ক্রিকেটারদের মনে রাখা খুব দরকার।
তিনি সফলও, কারণ এই বিদায়ে প্রচলিত অর্থে কোন মাতম তৈরি হয়নি, বরং নিজ নিজ উপলব্ধির জায়গা থেকে সবাই বিদায় জানাচ্ছেন।

আমি মনে করি যে নেতৃত্বের মূল কাজ থেকে তিনি বিদায় নেননি মোটেও, এমপি হবার ক্ষেত্রে যে সমালোচনা উঠেছে সেটির দায়ভার যতটা দলের সম্ভবত ততটা তাঁর নয়। তিনি এই সমীকরণ জানেন।

ফলে মাশরাফিকে মনে করিয়ে দিতে চাই যে চরম রাজনৈতিক হতাশার মাঝেও আপনার রাজনৈতিক নেতৃত্ব দেখবার আশা নিয়ে অনেক মানুষ অপেক্ষা করে আছে, এটা ভুলে যাবেন না প্লিজ। রাজনীতি শব্দটাতে গলদ আছে ঠিকই, রাজাদের কথা বলে শুধু, যদিও আপনি জন-প্রতিনিধি। আপনার খুব ভালো টিমমেট এখন আরো দরকার হবে জানি, একদম জনমানুষ যারা। এরা আছে আপনার আশেপাশেই এরা বিশেষ হতে চায়না এরা নিবর্িশেষ থাকাটা শিখে গেছে।

তো প্রিয় নড়াইল এক্সপ্রেস ফিল্ড রেডি, টিমের প্রথম সারিতেই আছেন।
সবার কাছে আপনি প্রিয় হবেন না এটা তো জানেনই, তবে দল নিবর্িশেষে আপনি ভালোবাসা পাওয়ার চেষ্টাটা জারি রাখুন। নিশ্চিত থাকুন ঠকবেন না।

শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা, জাপান
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×